এয়ারটেল তাদের ১৫৭ টাকার রিচার্জে 3GB 4G ডাটা অফার করছে, এই অফারটি এখন কিছু বাছাই করা গ্রহাকরাই পাবেন আর ইউজার্সরা এটি মাই এয়রটেল অ্যাপের ‘স্পেশাল অফার্স ফর ইউ’ সেকশানে চেক করতে পারবেন
ভারতের সমস্ত বড় বড় টেলিকম কোম্পানি তাদের প্ল্যান প্রায়ই বদলাচ্ছে বা প্রায়ই নতুন নতুন কোন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। আর এর মধ্যে এয়ারটেল আরও একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে এটির মুল্য ১৫৭ টাকা আর এই প্ল্যানে গ্রাহকরা 3GB 3G/4G ডাটা পাচ্ছে। আর এই প্ল্যানটি ২৭ দিনের জন্য বৈধ। এই অফারটি সবার আগে টেলিকম টকে দেখা গেছিল আর এই প্ল্যানটি এয়ারটেলের কিছু বাছাই করা প্রিপেড গ্রাহকদের জন্য মাই এয়ারটেল অ্যাপে পাওয়া যাচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
এই রিচার্জটিতে শুধু ডাটা বেনিফিট অফার করে আর এই অফারে কোন ভয়েস বেনিফিট নেই। এখনও অব্দি এয়ারটেলের তরফ থেকে এই প্ল্যানটির বিষয়ে কিছু জানানো হয়নি। আর তাই ইউজার্সরা যদি এটি রিচার্জ করতে চান তবে তারা নিজেদের নম্বরে এই প্ল্যানটি পাওয়া যাচ্ছে কিনা তা যেন একবার দেখে নেন। এই অফারটি মাই এয়ারটেল অ্যাপের ‘স্পেহসাল অফার্স ফর ইউ’ সেকশানে লিস্টেড আছে।
সম্প্রতি এয়ারটেল অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা সার্কেলের প্রিপেড ইউজার্সদের জন্য ১৯৮ টাকার প্ল্যান নিয়ে এসেছে৩। এই প্ল্যানে 1GB 4G ডাটা পাওয়া যাচ্ছে আর এটি ২৮ দিনের জন্য বৈধ।