jio vs airtel
জুলাই মাসেই Airtel তার মোবাইল ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়়ার পর থেকে গ্রাহকরা কম খরচের রিচার্জ প্ল্যান খুঁজছেন, যেখানে সস্তায় বেশি সুবিধা পাওয়া যাবে। দামি প্ল্যানে মাঝে এয়ারটেল এর কাছে 90 দিনের ভ্যালিডিটির সাথে একটি রিচার্জ রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং এবং ডেটা সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যায়।
এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যান 929 টাকায় আসে। এই প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, গ্রাহকরা এতে 90 দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়া সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাওয়া যাবে।
কলিংয়ের পাশাপাশি, ডেটার ক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি ডেটা সুবিধা দেওয়া হয়। এই হিসেবে এতে মোট 135 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা প্রতিদিন 100 ফ্রি SMS এবং এয়ারটেল ইউংক ফ্রি হেলো টিউন্স এর সুবিধাও দেওয়া হবে।
কোম্পানি তার গ্রাহকদের ফ্রি এয়ারটেল এক্সট্রিম অ্যাপ এর সাবস্ক্রিপশন অফার করছে। এতে SonyLIV, Lionsgate Play, Eros Now মতো OTT এর কন্টেন্ট এক্সেস করা যাবে।
জিওর কাছে 899 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে যা 90 দিনের ভ্যালিডিটি অফার করে। তবে জিওর এই প্ল্যানে গ্রাহকরা OTT সুবিধা পাবেন না। এতে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিদা পাবেন। এই হিসেবে এতে মোট 20 জিবি অতিরিক্ত ডেটাও পাওয়া যাবে।
এছাড়া সারা দেশে ফ্রি নেশনাল রোমি, প্রতিদিন 100 ফ্রি এসএমএস মতো দেওয়া হয় এতে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Moto 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় মিলছে অফার