Airtel plan with unlimited 5G data and voice calling for 84 days
Airtel Family Postpaid Plans: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel, গ্রাহকদের জন্য বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার নিয়ে আসে। কোম্পানির কাছে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত Prepaid Plan এবং Postpaid Plan এর একটি বড় লিস্ট রয়েছে। এই সমস্ত প্ল্যানে বেশিরভাগই ফ্রি কলিং, ডেটা, OTT মতো সুবিধা অফার করে। এয়ারটেল এর কাছে এমন একটি প্ল্যান রয়েছে, যার সাথে একটি রিচার্জে 4 Mobile SIM সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
এয়ারটেল তার পোস্টপেইড গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান অফার করে। এই পোস্টেপেইড রিচার্জগুলির মধ্যে বেশিরভাগ ফ্যামিলি প্ল্যান। আজ এই খবরে আমরা এমন একটি প্ল্যান সম্পর্কে বলবো, যা কম খরচে দুর্দান্ত সব সুবিধা দেয়।
আরও পড়ুন: 2 ডিসপ্লে এবং ফোল্ডেবল ডিজাইন সহ OPPO Find N3 Flip ভারতে লঞ্চ, জানুন কত দাম এবং ফিচার
এয়ারটেল এর কাছে ফ্যামিলি প্ল্যানের তালিকায় 599 টাকা, 999 টাকা এবং 1199 টাকা সহ একাধিক প্ল্যান রয়েছে। এখানে আমরা 999 টাকার প্ল্যানের বিষয়ে বলবো, যা কম খরচে বেশি সুবিধা অফার করে। এই প্ল্যানে গ্রাহকরা একসাথে 4 মোবাইল সিম চালাতে পারবেন। আসুন জেনে নিই এই প্ল্যানের সাথে কী কী সুবিধা পাওয়া যাবে।
এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে গ্রাহকরা মোট 190 জিবি ডেটা সুবিধা পাবেন। যার মধ্যে প্রাইমারি ইউজার 100 জিবি ডেটা পাবেন এবং বাকি 3 জন ইউজার 30-30 জিবি করে ডেটা সুবিধা পাবেন।
আরও পড়ুন: জিও-র বড় ধামাকা, মাত্র 1299 টাকায় বাজারে হাজির নতুন JioBharat B1 4G Phone, ফোনে রয়েছে UPI ফিচার
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, বিনামূল্যে Amazon prime এর 6 মাসের সাবস্ক্রিপশন। এছাড়া 1 বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। পাশাপাশি, প্রতিদিন 100 SMS সুবিধাও থাকছে।