Airtel Rs 249 prepaid plan offers unlimited Call with 1GB Daily Data
Airtel এর কাছে একগুচ্ছ সুবিধা সহ বিভিন্ন রিচার্জ প্ল্যান রয়েছে। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাবেন। দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি এয়ারটেল এর কাছে 28 দিন থেকে শুরু করে 365 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান রয়েছে। এয়ারটেল এর কাছে 700 টাকার কম দামে দুটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 56 দিন এবং 60 দিনের ভ্যালিডিটি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যান কতটা আলাদা।
এয়ারটেল এর 619 টাকার প্ল্যানে গ্রাহকরা 60 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্রিপেইড প্ল্যানে কোম্পানি আনলিমিটেড কলিং সহ নেশনাল রোমিং সুবিধা অফার করছে। ডেটার ক্ষেত্রে এতে প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি SMS পাওয়া যাবে। এছাড়া থাকছে এয়ারটেল এর কমপ্লিমেন্টারি অ্যাপ এর সাবস্ক্রিপশন।
650 টাকার কম দামের এই প্ল্যানে গ্রাহকদের 56 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্রিপেইড প্ল্যানে কোম্পানি আনলিমিটেড কলিং অফার করছে। সাথে থাকছে ফ্রি নেশনাল রোমিং সুবিধা।
ডেটার ক্ষেত্রে গ্রাহকরা এতে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এছাড়া প্রতিদিন 100 SMS ফ্রি। সাথে এয়ারটেল এর কমপ্লিমেন্টারি অ্যাপ এর সাবস্ক্রিপশনও থাকছে। কোম্পানি এতে আনলিমিটেড 5G ডেটা অফার করছে। তবে বলে দি যে এই সুবিধার জন্য গ্রাহকদের কাছে 5জি স্মার্টফোন হতে হবে।