Jio রিচার্জকে টেক্কা দেবে Airtel বাজেট প্ল্যান, 400 টাকার কম খরচে পুরো মাস ডেটা, কলিং এবং প্রিমিয়াম সুবিধা

Airtel তাদের পোর্টফলিওতে বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে যা সস্তা থেকে দামি (Airtel Budget Plan) পর্যন্ত রয়েছে। এরই মধ্যে রয়েছে 379 টাকার একটি রিচার্জ প্ল্যান। 400 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো মাস কোনো চিন্তা ছাড়াই আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাবেন। এই প্ল্যানটি কেবল সস্তাই নয়, বরং এতে বেশ কিছু প্রিমিয়াম সুবিধাও দেওয়া রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল প্ল্যানে কী কী সুবিধা আপনি পাবেন।

Airtel 379 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কত দিনের

আপনি যদি কম খরচে পুরো মাস যেকোনো নেটওয়ার্কে কলিং এবং ডেটা সুবিধা চাইছেন তবে 379 টাকার প্ল্যানটি একটি ভাল বিকল্প। কারণ এই প্ল্যানে কোম্পানি পুরো মাস অর্থাৎ 1 মাসের ভ্যালিডিটি দিচ্ছে। যার মানে আপনাকে মাসে দুই বার (28 দিনের ভ্যালিডিটির ক্ষেত্রে) রিচার্জ করতে হবে না। এছাড়া আপনি এতে পাবেন নেশনাল রোমিং সুবিধাও।

আরও পড়ুন: 20 হাজারের কম দামে কেনার সুযোগ Nothing এর পাওয়ারফুল ফিচার সহ 5G স্মার্টফোন

airtel rs 379

ডেটার কথা বললে, এয়ারটেল গ্রাহকরা এই প্ল্যানে 2GB ডেটা প্রতিদিন পাবেন, যা পুরো মাস অর্থাৎ 30 দিনের হিসেবে 60 জিবি এবং 31 দিনের হিসেবে 62 জিবি ডেটা পাবেন। শুধু তাই নয়, কোম্পানি এতে আনলিমিটেড 5G ডেটাও অফার করছে। যদি আপনার এলাকায় 5জি নেটওয়ার্ক থাকে তবে আপনি এই সুবিধা পেতে পারেন, তবে বলে দি যে আপনার কাছে 5জি স্মার্টফোন হতে হবে।

গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন, যার মধ্যে লোকাল, STD এবং রোমিং কল সবই থাকছে। এছাড়াও, গ্রাহকরা প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাবেন। তাছাড়া, গ্রাহকরা বিনামূল্যে Adobe Express Premium-এর 12 মাসের একটি সাবস্ক্রিপশন পাবেন, যার দাম প্রায় 4000 টাকা।

আরও পড়ুন: 100 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সহ Xiaomi লঞ্চ করল নতুন 4K Mini LED Smart TV, ডলবি এটমস সাপোর্ট সহ 144Hz রিফ্রেশ রেট মিলবে

বলে দি যে এই প্ল্যানটি সমস্ত এয়ারটেল সার্কেলে পাওয়া যাবে এবং এটি ‘Airtel Thanks App’ অথবা Airtel-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :