airtel new data plans
Airtel তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানে গ্রাহকদের Netflix এর বেসিক সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকরা এতে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের পাশাপাশি Unlimited 5G Data, ভয়েস কল এবং একগুচ্ছ সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের বিষয় বিস্তারিতভাবে।
ভারতী এয়ারটেল এর ১৪৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এতে প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
আরও পড়ুন: Best BSNL Prepaid Plan: 70 দিনের ভ্যালিডিটি সহ সেরা বিএসএনএল প্ল্যান, Jio কে টেক্কা দেবে কম খরচে
শুধু তাই নয়, কোম্পানি এই প্ল্যানে বিনামূল্যে নেটফ্লিক্স এর বেসিক সাবস্ক্রিপশন অফার করছে। এর মাধ্যমে আপনি বিনামূল্যে নেটফ্লিক্সের সিনেমা এবং সিরিজের বিশাল কলেকশন দেখতে পারবেন।
আপনার এলাকা যদি 5G নেটওয়ার্ক থাকে, তবে আপনি আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা পাবেন। এই প্ল্যানে আরও সুবিধা রয়েছে, যেমন Apollo 24×7 সার্কেল এর মেম্বরাশিপ, বিনামূল্যে HelloTunes এবং Wynk Music সুবিধা পাবেন।