টেলিকম বাজারে যুদ্ধের উত্তাপটা আরও খানিকটা চড়িয়ে, নতুন এই স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করেছে এয়ারসেল। মাত্র ২৩ টাকা! আর তাতেই আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল করার সুবিধা। গ্রাহকদের জন্য এবার এই সুবিধা নিয়ে এল এয়ারসেল।
আরও দেখুন : এবার ফেসবুক মেসেঞ্জারেও করতে পারবেন গ্রুপ ভিডিও চ্যাট
যেখানে দেশের যেকোনও জায়গায় যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল করতে পারবেন গ্রাহকরা। বাজার ধরতে কল রেটে ছাড় দিচ্ছে অনেক সংস্থাই। কিন্তু, এত কম টাকায়, মাত্র ২৩ টাকায় এরকম অফার আগে কেউ দেয়নি।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এখবর। একদিনের জন্য আনলিমিটেড ফ্রি কলের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া ৩৮৪ টাকা দিয়ে রিচার্জ করে এয়ারসেল গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ফ্রি কলের সঙ্গে ২৮ দিনের জন্য ১.৫ জিবি ৩G ডেটা।
আরও দেখুন : মাত্র 147 টাকাতেই এয়ারটেল দিছে 6GB ডেটা
আরও দেখুন : 3GB র্যাম এর সঙ্গে জানুয়ারিতে চালু হবে HTC X10 স্মার্টফোন