Affordable BSNL Recharge Plan for 90 Days Validity in 2025
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কোম্পানি প্রাইভেট টেলিকম কোম্পানির তুলনায় সবচেয়ে সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। মনে করিয়ে দি যে গত বছর জুলাই মাসে Jio, Airtel এবং Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ানোর পর থেকে গ্রাহকরা বিএসএনএল সিমে পোর্ট করিয়ে নেয়। আমরা এখানে বিএসএনএল এর আরেকটি সস্তা রিচার্জ প্ল্যানের বিষয় বলবো যা 90 দিনের ভ্যালিডিটি অফার করে।
সরকারী কোম্পানি বিএসএনএল এর এই রিচার্জটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা কম খরচে সিম দীর্ঘ সময়ের জন্য এক্টিভ রাখতে চান।
আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 3D কার্ভড ডিসপ্লে সহ iQOO 5G ফোনটি হল 5000 টাকা সস্তা, জানুন নতুন দাম কত
আমরা যেই রিচার্জ প্ল্যানের কথা বলছি সেটি 439 টাকা দামে আসে। এটি একটি STV রিচার্জ প্ল্যান। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে গ্রাহকরা কী সুবিধা পাবেন।
সরকারি টেলিকম কোম্পানি 90 দিনের সার্ভিস ভ্যালিডিটি প্রিপেইড প্ল্যান 500 টাকার কম দামে অফার করে। এই রিচার্জটি বাকি প্রাইভেট কোম্পানির তুলনায় অনেকটা সস্তা। রিচার্জ প্ল্যানটি 439 টাকার যা পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS অফার করে।
তবে ডেটার ক্ষেত্রে এতে কোনো ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে না। তবে এই প্ল্যানের সাথে গ্রাহকরা আলাদা ডেটা ভাউচার রিচার্জ করাতে পারে।
বলে দি যে এটি একটি ভ্যালিডিটি প্ল্যান। যেই গ্রাহকরা কম খরচে শুধু কলিং এবং এসএমএস সুবিধা চান, তাদের জন্য এটি সেরা।