BSNL calling
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের বছরের শেষে দুর্দান্ত রিচার্জ প্ল্যান দিয়ে চমকে দিচ্ছে। বিএসএনএল তার নামমাত্র খরচে রিচার্জ প্ল্যানে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা অফার করছে। আপনি যদি কম খরচে দীর্ঘ ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান চাইছেন তবে সরকারী কোম্পানির কাছে একটি দুর্দান্ত অপশন রয়েছে।
বিএসএনএল দীর্ঘ সময় ধরে গ্রাহকদের পুরনো দামে রিচার্জ প্ল্যান অফার করছে। এই কারণে জুলাই মাসে প্ল্যানে দাম বাড়ার পর অনেক গ্রাহকরা বিএসএনএল সিমে পোর্ট করিয়ে নেয়। বিএসএনএল তার গ্রাহকদের কম খরচে 439 টাকার দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে।
বিএসএনএল এর কাছে 439 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে যা জিও এবং এয়ারটেল এর চিন্তা বাড়িয়ে দিয়েছে। আসলে কোম্পানি এতে গ্রাহকদের 90 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করছে।
জিও এবং এয়ারটেল এর কাছে এই দামের সাথে দীর্ঘ ভ্যালিডিটি সহ কোনো রিচার্জ প্ল্যান নেই। আপনি এই রিচার্জ প্ল্যানে 90 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং করতে পারবেন।
ইন্টারনেট ডেটার ক্ষেত্রে এই প্ল্যানটি গ্রাহকরা পছন্দ না করতে পারে। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা হতে পারে, যারা কলিং বেশি করে। কারণ, এতে কোম্পানি কোনো ডেটা সুবিধা দিচ্ছে না। ইন্টারনেট ডেটা ব্যবহার করার জন্য আপনাকে আলাদা করে ডেটা এড অন প্ল্যান নিতে হবে। রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন 100 SMS ফ্রি দেওয়া হয়।
আরও পড়ুন: 2000 টাকা সস্তা হল Motorola এর ওয়াটারপ্রুফ ফোন, 32MP সেলফি ক্যামেরা রয়েছে এতে