মাত্র 17 টাকায় 1GB ডেটা দিছে এয়ারটেল

HIGHLIGHTS

ফের গ্রাহকদের জন্য আরও একটি নতুন 4G ডেটা প্ল্যান নিয়ে এল এয়ারটেল৷ নতুন অফার অনুযায়ী মাত্র 17 টাকায় এবার মিলবে 1GB ডেটা৷

মাত্র 17 টাকায় 1GB ডেটা দিছে এয়ারটেল

জিও-কে টক্কর দিতে একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে আসছে মোবাইল প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল৷ সম্প্রতি নিজের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি অফার ঘোষণা করেছিল এয়ারটেল৷ ফের গ্রাহকদের জন্য আরও একটি নতুন 4G ডেটা প্ল্যান নিয়ে এল এয়ারটেল৷ নতুন অফার অনুযায়ী মাত্র 17 টাকায় এবার মিলবে 1GB ডেটা৷

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : 2017 সালে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

অপাতত 1GB 4G ইন্টারনেটের মূল্য 259 টাকা ৷ এটি 28 দিনের জন্য ভ্যালিড ৷ কিন্তু এবার কয়েকটি নির্বাচিত স্মার্টফোনে 259 টাকা খরচ করলে পাওয়া যাবে 15GB ডেটা ৷ অথার্ৎ মাত্র 17.33 টাকায় পেয়ে যাবেন 1GB ডেটা ৷

স্যামসং গ্যালাক্সি J2 (2015), স্যামসং গ্যালাক্সি J2 (2016), স্যামসং গ্যালাক্সি J5 (2015), স্যামসং গ্যালাক্সি J5 (2016), স্যামসং গ্যালাক্সি J7 (2015), স্যামসং গ্যালাক্সি J7 (2016),  স্যামসং গ্যালাক্সি J ম্যাক্স, ও স্যামসং গ্যালাক্সি J2 প্রো স্মার্টফোনগুলির জন্য এই অফারটি প্রযোজ্য৷

জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে  ৷ জিওকে টেক্কা দিতে ভোডাফোন, এয়ারসেল থেকে সমস্ত মোবাইল সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে নতুন অফার৷

আরও দেখুন : দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা-সহ আত্মপ্রকাশ করছে স্যামসাং গ্যালাক্সি A7 (2017)

আরও দেখুন : শুধু 501 টাকায় পাওয়া ChampOne C1 স্মার্টফোনটির প্রথম ফ্ল্যাশ আজ…

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile