Realme-র তরফে লঞ্চ হতে চলেছে নতুন ডিভাইস Realme Pad ট্যাবলেট। যদিও এই ডিভাইসের অফিসিয়াল নাম ও ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি কোম্পানির তরফে। তবে Realme GT সিরিজ এবং Realme Book ল্যাপটপ লঞ্চের সময়ে এই ডিভাইসের কিছু ঝলক পাওয়া গিয়েছে। কোম্পানির তরফে এই ট্যাবলেটের লঞ্চের তারিখ বা ফিচার সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করা না হলেও কনফার্ম করা হয়েছে যে এই নতুন ট্যাবলেটে থাকবে অ্যামোলয়েড প্যানেল।
Tipster-র তরফে নতুন এই ট্যাবলেটের কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। চিনে এই ট্যাবলেটের যে তথ্য লিক হয়েছে, সেখান থেকে কয়েকটি বিষয় সামনে এসেছে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী-
এখনও অবধি এই নতুন ট্যাবলেট সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে আশা করা যায় সেপ্টেম্বরে এই নতুন ডিভাইস সম্পর্কে বেশ কিছু ডিটেলস পাওয়া যাবে। বেশ কিছু সূত্র থেকে এও খবর আসছে যে সেপ্টেম্বরেই এই নতুন ট্যাবলেটের লঞ্চ হতে পারে। তবে যতক্ষণ না অফিসিয়ালি কোনো খবর পাওয়া যাচ্ছে, ততক্ষণ এ বিষয়ে নিশ্চিত করে তেমন কিছু বলা যাবে না।