ভারতে VIVO S1 PRO ফোনের প্রি বুকিং শুরু হল 2000 টাকায়

Updated on 02-Aug-2019
HIGHLIGHTS

ফোনের 4GB/128GB ভেরিয়েন্ট বুক করতে পারবেন

ফোনটি 7 আগস্ট লঞ্চ করা হবে

ভারতে ভিভোর ফোন Vivo S1 লঞ্চ হতে চলেছে আর এই ফোনের প্রি বুকিং শুরু হয়ে গেছে। রিপোর্ট অনুসারে এই ফোনটির বুকিং অফলাইনে হগচ্ছে আর এই বুকিং 7 আগস্ট পর্যন্ত চলবে। আর এই রিপোর্টে এও বলা হয়েছে এই ফোনটি মাত্র 2000 টাকা দিয়ে প্রি বুক করা যাবে। আর এই ফোনটির প্রি বুকিং বিষয়ে অফিসিয়ায়লি এখনও কিছু বলা হয়নি।

এই ফোনটি ভারতে 7 আগস্ট লঞ্চ করা হবে। আর এই ফোনটি বিকেল 6 টার সময়ে লঞ্চ করা হবে। মনে রাখতে হবে যে এই Vivo S1 ফোনটি শুধু 4GB/128GB ভেরিয়েন্টে প্রিবুক করা যাবে। এই ফোনটি 15000 টাকার মধ্যে লঞ্চ করা হবে বলে মনে হচ্ছে।

প্রথমে  91Mobiles এই ভিভোফোনের প্রি বুকিংয়ের বিষয়ে জানিয়েছিল তাদের কথা অনুসারে এই ফোনটি 7 আগস্ট লঞ্চ করা হবে। আর এই অনটি এর আগে আরও অনেক দেশে লঞ্চ করা হয়েছে।

Vivo S1 ফোনের স্পেসিফিকেশান

এই Vvio S1 ফোনটিতে আপনারা 6.38 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন। এই ফনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার আছে। ফোনটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও P65, 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। ফোনে ফানতাচ OS 9 আছে যা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 16MP+8MP+2MP র ক্যামেরা আছে আর ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে। ফোনটি 4500mAh ব্যাটারি যুক্ত।

Connect On :