NOKIA 5.1 PLUS আর NOKIA 6.1 PLUS ফোন দুটি অ্যামাজনে কম দামে কেনা যাচ্ছে

HIGHLIGHTS

Nokia 6.1 Plus ফোনটি 12,679 টাকায় কেনা যাবে

Nokia 5.1 Plus ফোনটি 12,990 টাকায় কেনা যাবে

NOKIA 5.1 PLUS আর NOKIA 6.1 PLUS ফোন দুটি অ্যামাজনে কম দামে কেনা যাচ্ছে

এই সময়ে নোকিয়া তাদের একাধিক ফোন লঞ্চ করেছে। এর মধ্যে কিছু হাই এন্ড ফোনের সঙ্গে আছে কিছু বেস ডিভাইসও, আর এই ভাবে কোম্পানি আবার তাদের হৃত সাম্রাজ্য ফিরে পেতে চায়। আর সম্প্রতি তারা Nokia 3.2, Nokia 4.2 আর Nokia 8.1 ফোনের দামও কমিয়েছে। আর এবার কোম্পানি তাদের আরও দুটি ফোনের দাম কমিয়েছে তারা তাদের Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus ফোন দুটির দাম কমিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 6.1 Plus ফোনটির প্রাথমিক দাম 15,499 টাকা ছিল আর এবার এই ডিভাইসটির দাম কমে এটি আপনারা 12, 679 টাকায় কিনতে পারবেন। আর এই ডিভাইসটি আপনারা অ্যামাজন থেকে কিনতে পারবেন।

আর এবার যদি আমরা Nokia 5.1 Plus ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনটি ভারতে 16,499 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এই ডিভাইসই এখন দাম কমার পরে আপনারা 12,990 টাকায় কিনতে পারবেন। আর এই ডিভাইসটির এই দাম 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের।

Nokia 6.1 Plus ফোনটির দাম

Nokia 6.1 Plus ফোনটি এজ টু এজ ডিসপ্লে যুক্ত। আর এই ডিভাইসে 5.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে, এটি 19:9 অ্যাস্পেক্ট রেশিওর ফোন। আর এই ফোনটি হাই স্ক্রিন টু বডি রেশিও অফার করে। আর এই ডিভাইসের ফ্রন্টে আর ব্যাকে গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি মিডনাইট ব্লু, গ্লাস ব্যাক আর গ্লাস হোয়াইট কালারে পাওয়া যাবে।

Nokia 6.1 Plus ফোনটিতে ডুয়াল ক্যামেরাতে 16+5MP র ক্যামেরা আছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে। আর এই ফোনটি AI সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা একটি 3,060mAh য়ের ব্যাটারি পাবেন। এটি USB Type C চার্জিং সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla

Digit Bangla