সবে লঞ্চ হওয়া Nubia Red Magic 3 ফোনটি আজকে ফ্লিপকার্টে দুপুর 12টার সময়ে বিক্রি করা হবে। আর এটি একটি গেমিং ফোন আর এই ফোনটি 8K রেকর্ডিং করতে পারে আর আপনাদের বলে রাখি যে এই ফোনটি তিনটি কালার অপশানে পাওয়া যাবে- কালো, লাল আর Camouflage কালার।
Nubia Red Magic 3 ফোনটির যে Camouflage ভেরিয়েন্ট সেটি 12GB র্যামের ফোন আর এই ফোনটি লঞ্চ করা হলেও এখন বিক্রি করা হবে না। আর এই ফোনের অন্য মডেল যা 8GB র্যাম আর 128GB স্টোরেজের তার দাম 35,999 টাকা আর এই ফোনের এই একই ভেরিয়েন্ট আপনারা কালো রঙেও কিনতে পারবেন।
এই নুবিয়া ফোনটি আপনারা ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে 5% এক্সট্রা ডিস্কাউন্ট পাবেন আর এর সঙ্গে এই ফোনটি আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5% য়ের ডিস্কাউন্ট পাবেন।
এই Nubia Red Magic 3 ফোনটিতে আপনারা 6.65 ইঞ্চির FHD+ HDR AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনটি কুলিং সিস্টেমের জন্য এই ফোনে লিকুইড কুলিং প্রযুক্তি দেওয়া হয়েছে। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন প্রসেসার 855 আর অ্যাড্রিনো 640 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট পাবেন।
Nubia Red Magic 3 ফোনটিতে আপনারা 30W কুইক চার্জিং ফিচার পাবেন। আর এই ফোনটি 10 মিনিটের চার্জে এক ঘন্টা পর্যন্ত চলবে। আর এই ফোনে 48MP র ক্যামেরা আছে যা সোনি IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। আর এই ফোনটি 5,000mAh য়ের ব্যাটারি যুক্ত।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।