24 সেপ্টেম্বর XIAOMI MI MIX 4 আর MI 9 PRO ফোন দুটি লঞ্চ হবে

Updated on 17-Sep-2019
HIGHLIGHTS

24 সেপ্টেম্ব র দুটি 5G ফোন লঞ্চ হবে

ইভেন্টে MIUI 11 OS ও দেখা যাবে

শাওমি 24 সেপ্টেম্বর একটি ইভেন্ট করছে আর কোম্পানি এই সময়ে তাদের দুটি 5G ফোন লঞ্চ করবে। আর এই ইভেন্টের সময়ে কোম্পানি তাদের Xiaomi Mi Mix 4আর Mi 9 Pro র 5G ভেরিয়েন্ট লঞ্চ করবে। আর এর সঙ্গে এই সময়ে কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম MIUI 11 ও দেখা যেতে পারে।

Mi 9 Pro 5G 6.39 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ চিপসেট থাকবে। আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি থাকবে আর এই ফোনটি কোম্পানির প্রথম ডিভাইস হবে যা 30W মি চার্জ টার্বো ওয়ারলেস চার্জিংয়ের সঙ্গে আসবে। আর Mi Mix 4 5G ফোনের মতন একই চার্জিং সিস্টেম সাপোর্ট করবে।

Xiaomi Mix 4 ফোনটি যদি দেখি তবে শাওমি তাদের মিক্স সিরিজের নাম বদলাতে পারে। আর পরবর্তী Mi Mix 4 ফোনে স্ন্যাপড্র্যাগন 855+ চিপসেট থাকতে পারে। আর এই ডিভাইসে কার্ভড QHD ডিসপ্লে থাকবে। আর এই ফোনে 108MP স্যামসাং ISOCELL ব্রাইট HMX সেন্সার থাকতে পারে যা টেলিফটো আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত হবে। আর এই ফোনটি মি মিক্স 4 য়ের বদলে Mi Mix Alpha নামে লঞ্চ করা হতে পারে।

আর এর সঙ্গে 24 সেপ্টেম্বর নতুন মি টিভি লঞ্চ করা হতে পারে যা 8K রেজিলিউশানের সঙ্গে আসতে পারে। আর এই ইভেন্টে MIUI 11 OS আসতে পারে। নতুন OS আপডেটেড ডিজাইন সিস্টেম ওয়াইড ডার্ক মোডের সঙ্গে আসতে পারে।

Connect On :