Xiaomi Mi Anniversary Sale 2021 আজ থেকে শুরু হচ্ছে। সংস্থা ভারতে তার 7 বছর পূর্ণ করতে চলেছে, যার কারণে সংস্থা অনেকগুলি বিশেষ অফার দিচ্ছে। শাওমি Mi Anniversary Sale 2021 আজ অর্থাৎ 12 জুলাই থেকে শুরু হয় 16 জুলাই পর্যন্ত চলবে। সেল চলাকালীন স্মার্টফোন থেকে শুরু করে স্পিকার্স এবং ওয়াচ সহ অনেক রকমের প্রোডাক্টে কম দামে কেনা যাবে। এই সেলে SBI কার্ড অফারও দেওয়া হচ্ছে। আপনি যদি SBI গ্রাহক হন তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা EMI এর মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড়।
Survey
✅ Thank you for completing the survey!
Mi Anniversary Sale 2021 সেলে স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 6,799 টাকা থেকে। আপনি যদি নতুন ফোন কিনবেন ভাবছেন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। কম দামের ফোন থেকে শুরু করে বেশি দামের ফোনে প্রচুর অফার এবং ছাড় পাওয়া যাচ্ছে। তবে আসুন দেখে নেওয়া যাক Mi Anniversary Sale 2021-এ কোন কোন ফোনে কত ছাড় পাওয়া যাচ্ছে।
এই সেলটি 4 ক্যাটাগরিতে হবে। প্রথম Hot Deals যা প্রতিদিন সকাল 10 টা থেকে শুরু হবে। দ্বিতীয় X99 Store যা প্রতিদিন বিকাল 4 অনুষ্ঠিত হবে। তৃতীয় PICK N’ CHOOSE যা প্রতিদিন রাত 8 থেকে মধ্যরাত পর্যন্ত চলবে। একই সাথে চতুর্থটি স্মার্ট লিভিং। এই সময়ে প্রোডাক্ট খুব কম দামে কেনা যায়। Mi Anniversary Sale এর সুবিধা আপনি Amazon India এবং Mi.com থেকে নিতে পারেন।
Xiaomi Turn 7 সেলে আপনি Redmi 9A মোবাইল ফোন কেনা যাবে মাত্র 6,799 টাকায়, এই ফোন আপনি আসল দামের চেয়ে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এগুলি ছাড়াও, আপনি Xiaomi Mi10T Pro ফোন 47,999 টাকার পরিবর্তে মাত্র 36,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া আপনি যদি Mi 10T নিতে চান তবে এটি মাত্র 34,999 টাকায় নিতে পারেন। এগুলি ছাড়াও, আপনি আরও অনেক প্রোডাক্ট সেরা অফার পাচ্ছেন।
Amazon India-থেকে Redmi 9 ফোন কিনলে আপনি মাত্র 8,999 টাকায় নিতে পারবেন। তবে এই ফোনের আসল দাম Rs 10,999। অর্থাৎ এই ফোনে 2000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও Redmi Note 10S মোবাইল ফোনের 6GB RAM এবং 64GB স্টোরেজ মডেলে 2000 টাকার ছাড়ের সাথে Rs 14,999 কেনা যাবে তবে এর আসল দাম Rs 16,999।
Redmi Note 10 Pro ফোনও আপনি ডিসকাউন্ট পাবেন। Mi Anniversary sale-এ এই ফোন Redmi Note 10 Pro ফোন 19,999 টাকার পরিবর্তে 17,999 টাকায় কেনা যাবে। এছাড়া এই ফোনে আপনি ব্যাঙ্কের অফারটি সরিয়ে 2000 টাকার ছাড় পাচ্ছেন।
Redmi note 10 Pro Max ফোনের উপর 3000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনের আসল দাম Rs 22,999, তবে Mi Anniversary sale-এ আপনি মাত্র Rs 19,999 টাকায় কিনতে পারবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile