ভারতে মাত্র 12,999 টাকায় 48MP AI ক্যামেরা নিয়ে হাজির হল XIAOMI MI A3

HIGHLIGHTS

ভারতে 12,999 টাকার প্রাথমিক দামে এল Xiaomi MI A3

এই ফোনটি 23 আগস্ট বিক্রি করা হবে

ভারতে মাত্র 12,999 টাকায় 48MP AI ক্যামেরা নিয়ে হাজির হল XIAOMI MI A3

সাওমি তাদের Mi A3 ফোনটি ভারতে লঞ্চ করেছে। আর আজকে একটি ইভেন্টে কোম্পানি এই ফোনটি 12,999 টাকার প্রাথমিক দামে ভারতে লঞ্চ করেছে। আর এইফনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন আর এতে নতুন Helix Wave pattern (Blue variant) দেওয়া হয়েছে। আর এই ফোনটি তিনটি কালারে এসেছে নট জাস্ট ব্লু, মোর দেন হোয়াইট আর কাইন্ড গ্রে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

গ্রাহকরা এই ডিভাইসে দুদিকে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনটি এর আগের Mi A2 র একটি আপগ্রেটেড ভার্সান। আর এই ফোনে আপনারা 6.08 ইঞ্চির HD+ ডট নচ ডিসপ্লে পাবেন এটি একটি AMOLED ডিসপ্লে। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

Mi A3 ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন। এর মধ্যে একটি ক্যামেরা 48MP র যা সোনি IMX586 সেন্সার যুক্ত আর এটি f/1.79 অ্যাপার্চার যুক্ত, এই ফোনের 8MP ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেলের আর এটি f/1.79 অ্যাপার্চারের। আর এই ফোনে ডেপথ সেন্সিংয়ের জন্য 2MP র আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 32MP র সেলফি ক্যামেরা পাবেন যা f/2.0 অ্যাপার্চারের।

সাওমির এই ফোনে নাইট মোড আছে। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 SoC যুক্ত। আর এই ফোনটি অ্যাড্রিনো 610 GPU আর 6GB LPDDR4X র‍্যাম যুক্ত।

আর এই ফোনটি গ্রাহকরা 4GB/64GB আর 6GB/128GB তে কিনতে পারবেন। আর এই ফোনে 4030mAH য়ের ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এটি একটি USB টাইপ C চার্জার। ফোনটিতে একটি 3.5mm হেডফোন জ্যাক আছে।

Xiaoi MI A3 ফোনটি 12,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে এটি এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের। আর এই ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 15,999 টাকা। আর এই ফোনটি আপনারা 23 আগস্ট অ্যামাজন, মি হোম আর মি ডট কম থেকে কিনতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo