সম্প্রতি সাওমি Mi A1 এর স্পেশাল এডিশান রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। আর আজ এই ডিভাইসটি ফ্লিপকার্ট আর Mi.com থেকে 12,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। নতুন Mi A1 ফোনটিতে কালার ছাড়া আর কোন পরিবর্তন করা হয়নি। এই ডিভাইসটি প্রথমে ব্ল্যাক, গোল্ড আর রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।
এই ফোনটির স্পেশিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ডিভাইসটিতে 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটির ডিসপ্লেটি 2.5D কার্ভড গ্লাস যুক্ত। এই ফোনটির রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। Xiaomi Mi A1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে। এই ডিভাইসের র্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।
Xiaomi Mi A1 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। দুটি ক্যামেরাই 12MP’র। একটি টেলিফটো লেন্স আর অন্যটি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। আর এর সঙ্গে এই ফোনটিতে আনলিমিটেড ফটো স্টোর অপশানও দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3080mAh আর এতে অ্যান্ড্রয়েড 7.1.2 নৌগাট দেওয়া হয়েছে।