108MP দুর্ধর্ষ ক্যামেরা সহ Xiaomi Mi 10i ভারতে হাজির, কম দাম দুর্দান্ত ফিচার

HIGHLIGHTS

Mi 10i ফোনের 6 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট দাম 20,999 টাকা

Mi 10i ফোনে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর এবং স্যামসাং HM2 সেন্সর সহ একটি 108-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

Mi 10i ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে এবং এখান i এর অর্থ ভারত

108MP দুর্ধর্ষ ক্যামেরা সহ Xiaomi Mi 10i ভারতে হাজির, কম দাম দুর্দান্ত ফিচার

Xiaomi সংস্থা মঙ্গলবার দেশে বহু প্রতীক্ষিত Mi 10i স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এর আগে সংস্থা এই সিরিজে Mi 10, Mi10T, Mi10T Pro হ্যান্ডসেট লঞ্চ করে দিয়েছে। Mi 10i ফোনে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর এবং স্যামসাং HM2 সেন্সর সহ একটি 108-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সংস্থা ইতিমধ্যে জানিয়েছিল যে Mi 10i ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে এবং এখান i এর অর্থ ভারত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi Mi 10i: দাম এবং উপলভ্যতা

Mi 10i ফোনের 6 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট দাম 20,999 টাকা। এর পাশাপাশিই ফোনের 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টি 21,999 টাকায় পাওয়া যাবে এবং 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টি 23,999 টাকায় বিক্রি হবে। হ্যান্ডসেটটি প্যাসিফিক সানরাইজ, আটলান্টিক ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালারে দেশে কেনা যাবে।

Mi 10i স্মার্টফোন 7 জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম মেম্বর্সদের জন্য বিক্রি করা হবে। পাশাপাশিই 8 জানুয়ারি থেকে ফোনটি ওপেন সেলে কেনা যাবে। Amazon India ছাড়াও হ্যান্ডসেটটি mi.com-এ  সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

mi10i-launch

Xiaomi Mi 10i: স্পেসিফিকেশন

Mi 10i ফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ (2400 x 1080 পিক্সেল) রেজোলিউশন সহ ডটডিসপ্লে রয়েছে। স্ক্রিনের এডাপ্টিভ সিঙ্ক রিফ্রেশ রেট 120Hz। ফোনকে সুরক্ষিত রাখতে, সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।

কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের Mi 10i ফোনটি ফোটোগ্রাফির দিক থেকে দুরন্ত। প্রাইমারি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 108MP-র প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Xiaomi-র এই নয়া মডেলে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সামনে সেলফির জন্য একটি 16MP-র ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।

শাওমির এই লেটেস্ট ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে একটি X52 5G মোডেম রয়েছে যা 5G কানেক্টিভিটির সপোর্ট করে। হ্যান্ডসেটটিতে 6 জিবি এবং 8GB RAM রয়েছে। স্টোরেজের জন্য 64GB এবং 128GB বিকল্প পাওয়া যাবে।

MI 10i ফোনকে পাওয়ার দেওয়ার জন্য 4820mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের সাথে বাক্সে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার পাওয়া যাবে। হ্যান্ডসেটের ডাইমেনশন 165.38 x 76.8 x 9 মিলিমিটার এবং ওজন 214.5 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo