XIAOMI MI 10 ফোনে MI9 ফোনের থেকে বড় ব্যাটারি থাকতে পারে

Updated on 30-Dec-2019
HIGHLIGHTS

Mi 10 ফোনে 4800-4500mAh য়ের ব্যাটারি থাকতে পারে

ফেব্রুয়ারি মাসে এই ফোনটি লঞ্চ হতে পারে

Xiaomi Mi 10 আর  Mi 10 Pro ফোন দুটি শাওমি সামনের বছরের ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসবে। চিনের স্মার্টফোন কোম্পানি এই ফোনটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 865 চিপসেট থাকবে। আর পরবর্তী Mi 10 সিরিজের বিষয়ে অনেক কিছুই এখনও পর্যন্ত জানা গেছে। চিনের টিপস্টার শাওমি মি 10 য়ের ব্যাটারি ক্যাপাসেটি বিষয়ে জানা গেছে।

লিকস্টার অনুসারে Xiaomi Mi 10 সিরিজের স্ট্যান্ডার্ড এডিশানে 4800-4500mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর তিনি এও বলেন যে Mi 10 ফোনের আসল ক্যাপাসিটি 100mAh য়ের থেকে আলাদা হতে পারে।

লিক থেকে জানা গেছে যে Xiaomi Mi 10 ফোনটিতে গতবছরের Xiaomi Mi 9 ফোনের তুলনায় বড় ব্যাটারি থাকবে আর এই ফোনে 3,300mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর মনে করা হচ্ছে যে চিনে নভেম্বর মাসে এই ফোনটি 3C অথারিটিতে দেখা 5G রেডি Xiaomi M2001J2E/C আসলে Xiaomi Mi 10 হবে। 3C সার্টিফিকেশান থেকে জানা গেছে যে এই ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর Xiaomi Mi 10 ফোনের ব্যাটারি ক্যাপাসেটির বিষয়ে কিছু জানা জায়নি। তবে গুজব অনুসারে এই ফোনটি M2001J1E/C মডেল নাম্বারের সঙ্গে আসবে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্য একটি ওয়েবো পোস্টে টিপস্টার দাবি করেছেন যে Mi 10  সিরিজের আলাদা আলাদা স্ক্রিন সাইজ ক্যামেরা, ব্যাটারি সাইজ, ফাস্ট চার্জিং ক্যাপেবেলিটি আর মেমারি স্পেসিফিকেশান থাকবে। আর এর সঙ্গে Mi 10 আর Mi 10 Pro ফোনের স্পেসিফিকেসান সামনে আসা বাকি আছে। Mi 10 সিরিজের প্রিলোডেড MIUI 11 য়ের সঙ্গে আসবে যা অ্যান্ড্রয়েড 10 OS নির্ভর। আর কিছু রিপোর্ট অনুসারে দাবি করা হয়েছে যে শাওমি মি 10 Pro ফোনে 108MP র মেন ক্যামেরা থাকবে। আর দেখতে হবে যে  Xiaomi Mi 10 SE কে Xiaomi Mi 9 SE র জায়গায় লঞ্চ করা হবে কিনা।

Connect On :