দুর্দান্ত ফিচার সহ ভারতে হাজির হল Mi 10 5G, ফোনে আছে ১০৮ মেগাপিক্সল ক্য়ামেরা

HIGHLIGHTS

থাকছে 108MP ক্যামেরা

স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ও সুপার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে

Mi 10 5G ফোন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে

দুর্দান্ত ফিচার সহ ভারতে হাজির হল Mi 10 5G, ফোনে আছে ১০৮ মেগাপিক্সল ক্য়ামেরা

অবশেষে ভারতে এল মি ১০ ৫জি (Mi 10 5G)। কোম্পানি এই ফোনটি কে এক অনলাইন লঞ্চ ইভেন্টে হাজির করেছে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারে চোখ বলালে দেখা যাবে যে এতে ১০৮ মেগাপিক্সল ক্য়ামেরা, স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ও সুপার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

শাওমি (Xiaomi) এই ফোনটি কে মার্চে ভারতে লঞ্চ করার কথা ছিল তা হল না। এছারা কোম্পানি Mi 10 5G সঙ্গে শুক্রবার ভারতে লঞ্চ করেছে Mi True Wireless Earphones 2 ও Xiaomi Mi Box 4K। 

আসুন দেখে নি Mi 10 5G এর স্পেসিফিকেশন ও ফিচার।

Mi 10 5G স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। 

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।

Xiaomi Mi 10 5G দাম ও উপলব্ধতা

Mi 10 5G-এর দাম 49,999 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 256GB স্টোরেজে এই ফোন কিনতে 54,999 টাকা খরচ হবে। 

শুক্রবার দুপুর 2টো থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। আপনি এই ফোনটি কে অ্যামাজন ও Mi.com থেকে কিনতে পারেন। যদিও কবে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি কোম্পানি। Mi 10 5G ফোন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo