Mi 10 5G ফোন ভারতে আজ হবে লঞ্চ, কোথায় পাওয়া যাবে জানিয়ে দিল Xiaomi

HIGHLIGHTS

৮ মে অর্থাত আজ Xiaomi Mi 10 5G ভারতে লঞ্চ হবে

ই ফোন শুধু Amazon থেকে Mi 10 পাওয়া যাবে

একই সাথে কোম্পানি Mi Box ও লঞ্চ করবে বলে জানিয়েছে মনু জৈন

Mi 10 5G ফোন ভারতে আজ হবে লঞ্চ, কোথায় পাওয়া যাবে জানিয়ে দিল Xiaomi

গতকাল জানা যায় যে ৮ মে অর্থাত আজ Xiaomi Mi 10 5G ভারতে লঞ্চ হবে। এবার কোম্পানির তরফ থেকে এইটা ও জানানো হয় যে এই ফোন শুধু  Amazon থেকে Mi 10 পাওয়া যাবে। ইভেন্ট-এর আগে এই ঘোষনা করে চিনের কোম্পানি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবছরের ফেব্রুয়ারিতে ইউরোপে মি ১০ ৫জি লঞ্চ করেছিল Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। কিন্তু ভারত শুধু মাত্র Mi 10 লঞ্চ করবে Xiaomi। আজ

আজ দুপুর ১২ টায় ভারতে অনলাইন লাইভ স্ট্রিমে এই ফোন লঞ্চ করবে শাওমি। একই সাথে কোম্পানি Mi Box ও লঞ্চ করবে বলে জানিয়েছে মনু জৈন। মি বক্স এর সাহায্য়ে সাধারণ টিভিকে, স্মার্ট টিভিতে রূপান্তর করা যাবে। এমনটি কোম্পানির দাবি।

ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi। চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে।

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo