দুটি সেলফি ক্যামেরা সহ Xiaomi 14 CIVI স্মার্টফোনটি ভারতে জুন মাসে লঞ্চ করা হয়েছিল। এখন কোম্পানি ভারতীয় বাজারে পান্ডা ডিজাইন সহ Xiaomi 14 Civi Panda Design লিমিটেড এডিশন আনছে। কোম্পানি জানিয়েছে যে শাওমি 14 সিভি লিমিটেড এডিশন জুলাই মাসে লঞ্চ করা হবে।
শাওমি 14 সিভি লিমিটেড এডিশন কোম্পানি 29 জুলাই লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে যে স্পেশাল এডিশনটি নতুন মিরর গ্লাস এবং ভিগন লেদার ভার্সনের সাথে আনা হবে। ফোনটি পিংক, মোনোক্রোম এবং ব্লু এডিশনে আনা হবে।
আরও পড়ুন: Reliance Jio এর জনপ্রিয় প্ল্যানে বেড়ে গেল সুবিধা, মুকেশ আম্বানির ছেলের বিয়ের খুশিতে ধামাকা অফার!
তবে লিমিটেড এডিশন স্মার্টফোনের স্টোরেজ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়েনি। অনুমান করা হচ্ছে যে শাওমি 14 সিভি লিমিটেড এডিশন ভারতে 12 জিবি + 512 জিবি সহ আসবে। ডিজাইন ছাড়া, বাকি সমস্ত ফিচার শাওমি 14 সিভির মতোই থাকবে।
ডিসপ্লে: শাওমি 14 সিভি ফোনে 6.55-ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: শাওমি ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেটে কাজ করে।
ক্যামেরা: শাওমি ফোনটি 50MP লাইট ফিউশন 800 ইমেজ সেন্সর সহ আসে। এছাড়া ফোনে 50MP Leica 50mm টেলিফটো সেন্সর, 12MP Leica আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে।
এই ফোনটি দুটি সেলফি ক্যামেরা অফার করে। ফোনে 32MP প্রাইমারি সেলফি ক্যামেরা এবং 32MP আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা দেওয়া।
ব্যাটারি: শাওমি 14 সিভি স্মার্টফোনে পাওয়ার দিতে 4700mAh ব্যাটারি রয়েছে। ফোনটি চার্জ করবে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট।