Xiaomi ব্র্যান্ডের নেক্সট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 12 লঞ্চ হতে পারে এই ডিসেম্বরেই। জানা গিয়েছে যে এই হ্যান্ডসেট আসতে পারে লেটেস্ট কোয়ালকম Snapdragon 898 SoC প্রসেসরের সাথে। নভেম্বরের শেষে Qualcomm ব্র্যান্ডের তরফে এই নতুন চিপসেট লঞ্চের কথা ঘোষণা করা হতে পারে। টেক স্পেশ্যালিস্টরা মনে করছেন যে কোয়ালকম ব্র্যান্ডের চিপসেট লঞ্চের বিষয়ে ঘোষণার পরেই Xiaomi ব্র্যান্ডের পক্ষ থেকে পরের ফ্ল্যাগশিপ মডেলে Snapdragon 898 চিপসেট থাকবে কিনা তা জানিয়ে দেওয়া হবে।
Xiaomi ব্র্যান্ডের শেষ ফ্ল্যাগশিপ মডেল ছিল Mi11 Ultra। ব্র্যান্ডের তরফে Mi11 সিরিজের বেশ কয়েকটি মডেল লঞ্চ করা হলেও, Mi11 Ultra ফোনের সাকসেসর এখনো টেক মার্কেটে হাজির হয়নি। মনে করা হচ্ছে Mi11 Ultra মোবাইলের নতুন ফ্ল্যাগশিপ মডেল পরের বছর লঞ্চ করতে পারে। তাই Xiaomi 12 ডিভাইস যে পরের মাসেই লঞ্চ করতে পারে, তার সম্ভাবনাই বেশি রয়েছে। অনেকেই বলছেন যে Xiaomi 12 সবার প্রথমে চিনের টেক মার্কেটে লঞ্চ করবে। তারপর অন্যান্য দেশের মার্কেটে হাজির হবে।
Xiaomi 12 হ্যান্ডসেটের প্রধান হাইলাইট হতে পারে এই ডিভাইসের পারফরমেন্স। এই ফোন আসতে পারে Snapdragon 898 SoC চিপসেটের সাথে। স্টোরেজ হিসেবে মোবাইলে থাকতে পারে 12GB RAM । এই ডিভাইস আসতে পারে 100W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। এই মডেলে থাকতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা GN5 সেন্সরের সাথে। এছাড়া থাকতে পারে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 50MP টেলিফটো সেন্সর। এই ফোনে থাকতে পারে 5X পেরিস্কোপিক জুম লেন্স। Xiaomi 12 স্মার্টফোনের ডিসপ্লে কেমন হতে পারে সে সম্পর্কে কিছু না জানা গেলেও মনে করা হচ্ছে যে এই হ্যান্ডসেট আসতে পারে হাই স্ক্রিন টু বডি রেশিও ফিচারের স্ক্রিনের সাথে। এছাড়া মডেলের সামনের অংশে থাকতে পারে পাঞ্চ-হোল কাটআউট।