Xiaomi 11 Lite 5G NE ভারতের বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোন Xiaomi 11 Lite এর একমাত্র 5G ভ্যারিয়্যান্ট যা জুন মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনে 10 বিট পলিমার OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, এটি Qualcomm Snapdragon 778G প্রসেসর এবং 33W ফাস্ট চার্জিংয়ের সাথে আনা হয়েছে। ফোনের দাম 26,999 টাকা থেকে শুরু হয়। তবে আসুন জেনে নেওয়া যাক Xiaomi 11 Lite 5G NE এর দাম, বিক্রির তারিখ এবং ফিচার।
ফোনের 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 26,999 টাকা। এছাড়া, ফোনে 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 28,999 টাকা। এটি ডায়মন্ড ড্যাজেল, টাস্কানি কোরাল, ভিনাইল ব্ল্যাক এবং জ্যাজ ব্লু কালার অপশনে বিক্রি করা হবে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Mi.com, ই-কমার্স ওয়েবসাইট Amazon.in, কোম্পানির অন্যান্য Mi Home স্টোর সহ 10,000+ রিটেল স্টোর থেকে 2 অক্টোবর মধ্যরাত 12 টায় উপলব্ধ করা হবে।
অফার সম্পর্কে কথা বললে, Xiaomi একটি দিওয়ালি অফার চালু করেছে যার আওতায় 2 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত 1,500 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে, তারপরে এই ফোনের দাম যথাক্রমে 25,499 এবং 27,499 টাকা। পাশাপাশি অতিরিক্ত 2,000 টাকার ক্যাশব্যাক, নো-কস্ট ইএমআই-এর মতো অফারও দেওয়া হবে।
এটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI 12.5 তে কাজ করে। এতে 6.55-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 1080×2400। এতে 90Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, HDR 10+ এবং ডলবি ভিশন সাপোর্টের মতো ফিচার রয়েছে। এই ফোন Qualcomm Snapdragon 778G প্রসেসর সহ আসে। এতে 8GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল। দ্বিতীয় 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেল টেলি-ম্যাক্রো সেন্সরও দেওয়া হয়েছে। সেলফির জন্য 20 মেগাপিক্সেল সেন্সর আছে।
Xiaomi 11 Lite 5G NE একটি 4250mAh ব্যাটারি সাপোর্ট করে যা 33W ফাস্ট চার্জিংয়ের সাথে আসে। কানেক্টিভিটির জন্য 5G (12 ব্যান্ড সাপোর্ট), 4G LTE, ওয়াই-ফাই 6, ব্লুটুথ v5.2, GPS / A-GPS, NFC, IR ব্লাস্টার এবং একটি USB টাইপ-সি পোর্টের মতো ফিচারও দেওয়া হয়েছে। এটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসে।