4030mAH ব্যাটারির সঙ্গে VIVO Y90 লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

এই ফোনে মিডিয়াটেক হেলিও A22 SoC আছে

ফোনটি কালো আর গোল্ড কালারে লঞ্চ হয়েছে

Vivo Y90 ফোনে 3.5mm হেডফোন জ্যাক আছে

4030mAH ব্যাটারির সঙ্গে VIVO Y90 লঞ্চ হয়েছে

Vivo Y90 ফোনটি পাকিস্তানে লঞ্চ হয়েছে। এই ফোনটিতে আপনারা ওয়াটার ড্রপ নচ পাবেন আর এই ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনের ব্যাক প্যানেলে মেট লুক আছে। ভিভো এই ফোনটি তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে পারে। এই ফোনটি ভারতে 6,990 টাকায় লঞ্চ করা হতে পারে। পাকিস্তানে এই ফোনটি দুটি রঙে লঞ্চ করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভিভো Y90 ফোনের দাম

এই ফোনটি পাকিস্তানে 18,999 টাকায় লঞ্চ করা হয়েছে মানে এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 8,100 টাকা। আর এই ফোনটি কালো আর গোল্ড কালারে লঞ্চ করা হয়েছে। রিপোর্ট অনুসারে তাড়াতাড়ি এই ফোনটি ভারতের বাজারে 6,990 টাকায় লঞ্চ করা হতে পারে।

Vivo Y90 ফোনটির স্পেসিফিকেশান

ডুয়াল সিম যুক্ত Vivo Y90 ফোনটিতে আপনারা 6.22 ইঞ্চির একটি HD+ মাল্টি টাচ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে হেলিও A22 প্রসেসার 2GB র‍্যাম আছে। আর এই ফোনে আপনারা 4,030mAH য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও দেওয়া হয়েছে। ফোনের ইনবিল্ট স্টোরেজ 32GB যা 512 GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা একটি 8MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে ফেস বিউটি, পাম ক্যাপচার, ভয়েস কন্ট্রোলের ম তম ফিচার দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট ক্যামেরার ফিচারে ফেস বিউটি, পাম ক্যাপচার ইত্যাদি ফিচার আছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে ওয়াই ফাই, ব্লুটুথ 5, মাইক্রো USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo