Vivo India তার নতুন স্মার্টফোন Vivo Y72 5G লঞ্চ করেছে ভারতে। Vivo Y72 5G সংস্থার একটি Budget 5G Smartphone, যা 12GB RAM এর সাথে আনা হয়েছে। প্রিজম ম্যাজিক এবং স্লেট গ্রে- দুটি কালার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে Vivo Y72 5G। এছাড়া ফোনে থাকছে 5000mAh এর ব্যাটারি রয়েছে যা 18W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।
Vivo-র এই নতুন ফোনের দাম 20,990 টাকা রাখা হয়েছে। এর সাথে মোট 12GB RAM পাওয়া যাবে যাতে 8GB+4GB ভার্চুয়াল RAM রয়েছে। Vivo Y72 5G ফোনটি ভিভোর অনলাইন স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম এবং আরও অনেক রিটেল স্টোর থেকে কেনা যাবে।
HDFC, ICICI এবং কোটক মাহিন্দ্রা ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই পেমেন্টের মাধ্যমে ফোন কেনার ক্ষেত্রে 1,500 ক্যাশব্যাক পাওয়া যাবে। গ্রাহকরা ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট, জিরো ডাউন পেমেন্ট এবং 10,000 টাকা পর্যন্ত Jio অফার পাবেন।
ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক Funtouch OS 11.1 দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 6.58-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল। ফোনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 480 প্রসেসর রয়েছে, যা সংস্থার সবথেকে সস্তা 5G প্রসেসর। ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে।
ক্যামেরার কথা বললে এতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল এবং দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল। Vivo Y72 5G ফোনে সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ব্যাটারির দিক থেকে, Vivo Y72 5G-তে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। ফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, টাইপ-সি পোর্টের জন্য সাপোর্ট রয়েছে। ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।