Vivo Y400 Pro
ভিভো ভারতীয় বাজারে Vivo Y400 সিরিজে তার নতুন লেটেস্ট স্মার্টফোন Vivo Y400 Pro 5G লঞ্চ করেছে। ভিভো ওয়াই৪০০ প্রো ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া। এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া। আসুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনের 8GB+ 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলটি 26,999 টাকা দামে কেনা যাবে। ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনের বিক্রি 27 জুন থেকে ই-কমার্স সাইট, Amazon, Flipkart সহ ভিভো ইন্ডিয়া অনলাইন স্টোর এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। ফোনের প্রি-বুকিং আজ থেকে শুরু হয় গেছে। ভিভো ওয়াই৪০০ প্রো ফোনটি ফ্রিস্টাইল হোয়াইট, ফোস্ট গোল্ড এবং নেবুলা পার্পল রঙের অপশনে আসবে।
লঞ্চের অফারের আওতায় গ্রাহকরা ব্যাঙ্ক পেমেন্টে 10 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।
ফিচারের কথা বললে, ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 2392×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস দেওয়া। প্রসেসর হিসেবে ফোনে 2.5Hz পর্যন্ত অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 4nm চিপসেট অফার করা হয়েছে। এটি 8GB LPDDR4X RAM এবং 128GB / 256GB UFS2.2 স্টোরেজ পর্যন্ত সাপোর্ট রয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX882 ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: 9000 টাকার কমে 50 মেগাপিক্সেল এবং 5000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, দেদার ছাড়