#image_title
স্মার্টফোন কোম্পানি Vivo ভারতের বাজারে তার Y-Series এর আওতায় নতুন বাজেট ফোন নিয়ে হাজির হয়েছে। কোম্পানির এই ফোনটি Vivo Y27 নামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই বাজেট ফোনে গ্লাস বডি ডিজাইন দেওয়া, যা কম দামে প্রিমিয়াম লুক দেবে।
বাজেটে Vivo স্মার্টফোনটি MediaTek চিপসেটে কাজ কররে এবং পাওয়ার দিতে ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, যা প্রায় সব বাজেট ফোনে দেখা যায়।
আসুন জেনে নিই Vivo Y27 ফোনে কী কী বিশেষ ফিচার রয়েছে এবং এই ফোনটি আপনার জন্য় ভাল অপশন হবে কিনা।
ভিভো-এর নতুন ফোনটি একটি ভ্যারিয়্যান্টে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি 14,999 টাকার দামে বিক্রি করা হবে। বাজেট প্রাইসে আসা এই ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে- বারগান্ডি ব্ল্যাক এবং গার্ডেন গ্রিন।
https://twitter.com/Vivo_India/status/1681921911654346753?ref_src=twsrc%5Etfw
স্মার্টফোনটি Flipkart, Amazon, Vivo ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Vivo Y27 ফোনে 6.66-ইঞ্চি Full HD+ বড় ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1080×2388 দেওয়া। ফোনের স্ক্রিনে আপনি OTT দেখা, হেভি গেমিং খেলা নিশ্চিন্তে করতে পারবেন।
প্রসেসর হিসেবে Vivo Y27 ফোনটি মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোরে রান করে। মোবাইলে 6GB এক্সেটেন্ডেড RAM অফার করা হয়েছে।
তবে ফোনের 6GB RAM এর সাথে মিলিয়ে মোট 12GB RAM থাকবে ফোনে। Vivo Y27 ফোনটি Android 13 ভিত্তিক ফনটাচ OS 13 অপারেটিং সিস্টামে লঞ্চ হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক সাইডে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপারচার সহ 50MP প্রাইমারি ক্যামেরা থাকছে এবং f/2.4 অ্যাপারচার সহ 2MP ডেপথ ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8MP ক্যামেরা থাকবে।
Vivo Y27 ফোনটি সাইড-মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে।