Vivo Y19 5G smartphone under Rs 11000 Launched in India
ভিভো কোম্পানি ভারতে তার বাজেট Y-series এর আওতায় Vivo Y19 5G ফোন লঞ্চ করেছে। লেটেস্ট ভিভো ওয়াই19 ফোনটি কোম্পানির পুরনো মডেল Vivo Y18 ফোনের আপগ্রেড ভার্সন। ফিচার হিসেবে এতে IPS LCD ডিসপ্লে সহ HD+ রেজোলিউশন, মিডিয়াটেক প্রসেসর, ডুয়ার রিয়ার ক্যামেরা এবং একটি বড় ব্যাটারি রয়েছে।
দামের কথা বললে, ভিভো ওয়াই19 5জি ফোনের দাম 10,499 টাকা থেকে শুরু হয়। এই দামটি ফোনের এন্ট্রি লেভেল মডেলের। এটি 4GB+64GB স্টোরেজ মডেল কেনা যাবে।
আরও পড়ুন: Amazon Summer Sale এ iPhone 15 ফোনের দাম একধাপে হল অনেক সস্তা, 10 হাজার টাকা কম দামে কেনার সুযোগ
লেটেস্ট ভিভো ওয়াই19 ফোনের বিক্রি Flipkart থেকে করা হবে। এছাড়া এটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। এই ফোনটি কেনাকাটায় স্টুডেন্টরা ভিভো ইন্ডিয়া ই স্টোর থেকে 500 টাকার ছাড় পেতে পারেন।
এছাড়া ফ্লিপকার্ট সাইটে ফোনের উপর 750 টাকা SBI কার্ড অফার পাওয়া যাবে।
নতুন ভিভো ওয়াই19 ফোনটি টাইটেনিয়াম সিলভার এবং মেজেস্টিক গ্রিন কালার অপশনে কেনা যাবে।
ডিসপ্লের কথা বললে, ভিভো ওয়াই19 ফোনটি 6.74-ইঞ্চি IPS ডিসপ্লে সহ HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট, 840 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ভিভো ওয়াই19 ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ওয়াই19 ফোনে 13MP প্রাইমারি সেন্সর, 0.08MP সেকেন্ডারি লেন্স সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে ভিভো ওয়াই19 5জি ফোনে 5500mAh ব্লুভোল্ট ব্যাটারি এবং 15W ওয়্যারড ফাস্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 50MP অটোফোকস সেলফি ক্যামেরা সহ Vivo T3 Ultra ফোনের দাম কমল, এখন এত টাকা সস্তায় কেনার সুযোগ