Vivo Y15(2019), আর Vivo Y17 ফোন দুটির দাম কমেছে, এর দাম জানুন
Vivo Y15 (2019) য়ের নতুন দাম 12,990 টাকা
ফ্লিপকার্ট, অ্যামাজন ইন্ডিয়া, পেটিএমে ফোনটি কেনা যাবে
ভিভো তাদের দুটি স্মার্টফোনের দাম সম্প্রতি কমিয়েছে। এই ফোন গুলি হল Vivo Y15 (2019) আর Vivo Y17। আর গ্যাজেট 360 র রিপোর্ট অনুসারে দুটি ফোন মানে Vivo Y15(2019) আর Vivo Y17 য়ের দাম 1000 টাকা কমেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি প্রথম ফোনটি ভারতে এই বছরের মে মাসে লঞ্চ করেছিল। আর এই ফোনটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে এসেছে। আর এই Y17 ফোনটি ভারতে এপ্রিল মাসে 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে।
SurveyVivo Y15(2019) য়ের নতুন দাম
দাম কমার পরে এবার এই ফোনটি 12,990 টাকায় লঞ্চ করা হবে আর এই ফোনে আপনারা 4GB র্যাম আর 64GB স্টোরেজ অয়াবেন। আর এই ফোনটি দুটি রঙে কেনা যাবে একটি ব্লু আর একটি বার্গেন্ডি রেড কালারে। ফ্লিপকার্ট, অ্যামাজন ইন্ডিয়া, পেটিএম, টাটা ক্লিক আর ভিভোর অনলাইন স্টোরে এই ফোনের নতুন দামে কেনা যাবে। আর অনলাইনের সঙ্গে ফোনটি অফলাইনেও নতুন দামে কেনা যাবে।
Vivo Y17 য়ের নতুন দাম
গ্রাহকরা এই ফোনটি এবার 14,990 টাকায় কিনতে পারবেন আর এই ফোনের দাম এর আগে 15,990 টাকা ছিল। আর এই ফোনটির এই দাম মে মাসে ফোনের দাম কমার পরে হয়েছিল আর এই ফোনটি প্রথমে 17,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, পেটিএম মল আর ভিভো ই স্টোরে কেনা যাবে।
