DSLR কে টেক্কা দেবে নতুন Vivo X300 Ultra স্মার্টফোন, 200MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 6600mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ
ভিভো ভারতীয় বাজারে আজ Vivo X300 Ultra লঞ্চ করেছে। কোম্পানি এই ক্যামেরা-সেন্ট্রিক স্মার্টফোনের সাথে Vivo X300 FE ফোনও লঞ্চ করেছে। ভিভো এক্স300 আল্ট্রা ফোনটি মার্চ মাসের শেষের দিকে চীনে লঞ্চ করা হয়েছিল এবং প্রায় হুবহু একই স্পেসিফিকেশন নিয়ে এটি এখন ভারতেও পৌঁছেছে। নতুন ভিভো এক্স300 আল্ট্রা ফোনে ফিচার হিসেবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 512GB স্টোরেজ অপশন, 200MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Surveyভারতে Vivo X300 Ultra ফোনের দাম কত
দামের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনের 16GB+512GB ভ্যারিয়্যান্টটি ভারতে 1,59,999 টাকা দামে আনা হয়েছে। ফোনটি দুটি কালার ভিক্টরি গ্রিন (Victory Green) এবং এক্লিপস ব্ল্যাক (Eclipse Black) অপশনে আসে। ফোনের প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সারা দেশে এর বিক্রি 14 মে থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।
ভিভো Zeiss Telephoto Extender Gen 2 Ultra (400mm সমতুল্য) এর দাম 27,999 টাকা, অন্যদিকে ভিভো Imaging Grip Kit-এর দাম 11,999 টাকা রাখা হয়েছে।
Crafted for those who demand more. More power, more precision, more possibility.
— vivo India (@Vivo_India) May 6, 2026
Meet the pinnacle of smartphone imaging innovation – #vivoX300Ultra.
Pre-book now and unlock exclusive offers.#vivoIndia #CreateLikeAPro pic.twitter.com/8Wfngu7I8R
লঞ্চ অফারের আওতায়, গ্রাহকরা ভিভো এক্স300 আল্ট্রা, Telephoto Extender Gen 2 Ultra এবং Imaging Grip Kit এর সাথে সব মিলিয়ে 1,95,997 টাকায় কেনা যাবে। নতুন ভিভো এক্স300 আল্ট্রা ফোনের সাথে Photographer Kit-ও আনা হয়েছে। উপরে দেওয়া অ্যাক্সেসরিজগুলো ছাড়াও, এই কিটটিতে একটি অতিরিক্ত 200mm এর সমতুল্য টেলিফটো এক্সটেন্ডার লেন্স থাকছে, যার দাম 2,09,999 টাকা।
ভিভো এক্স300 আল্ট্রা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো X300 আল্ট্রা ফোনে রয়েছে 6.82-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই স্মার্টফোনটি 3nm অক্টা-কোর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে কাজ করে, যা Adreno 840 GPU সহ আসে। এতে 16GB পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ পাওয়া যাবে এবং এটি Android 16 এর ভিত্তি করে তৈরি OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলে।
ব্যাটারির কথা বলতে গেলে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনে 6600mAh ব্যাটারি ইউনিট রয়েছে, যা 100 ওয়াটের ওয়্যারড এবং 40 ওয়াটের ওয়্যারলেস দুটি ধরনের চার্জিং সুবিধাই সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে, এই ফোনে ফটোগ্রাফির ওপর বিশেষ ফোকস করা হয়েছে। এতে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (35mm ফোকাল লেংথ সহ), 200 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এছাড়াও, ফোনে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাওয়া যাবে, যা স্ক্রিন ফ্ল্যাশ সুবিধা সাপোর্ট করে।
আরও পড়ুন: 22 হাজার টাকা সস্তা হয় গেলে Samsung 5G স্মার্টফোন, জানুন কোথায় পাওয়া যাচ্ছে এত সস্তায়
এই ফোনের পাশাপাশি, কোম্পানি টেলিফটো অ্যাক্সেসরি এরও সাপোর্ট দিয়েছে। বিগ গন 400 টেলি কনভার্টারের মাধ্যমে এটি 400mm ফোকাল লেংথ, 17.4x গুণ অপটিক্যাল জুম এবং 200 মেগাপিক্সেল আউটপুট সাপোর্ট করে। ফোনো ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G কানেক্টিভিটি, Wi-Fi, Bluetooth এবং একটি USB Type-C পোর্টের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile