স্মার্টফোন মেকার কোম্পানি ভিভো চীনে Vivo X300 Ultra এর সাথে Vivo X300s লঞ্চ করতে চলেছে। ভিভো এক্স300 আল্ট্রা একটি আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোন, যা ZEISS ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। ভিভো এক্স300 আল্ট্রা ফোনে 2K LTPO AMOLED ডিসপ্লে থাকবে, সাথে কোয়ালকম 8 এলিট জেন 5 প্রসেসর পাওয়া যাবে। পাশাপাশি ভিভো এক্স300এস একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হবে। আসুন এখানে ভিভো এক্স300 আল্ট্রা এবং ভিভো এক্স300এস স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
চীনের বাজারে আজ ভিভো এক্স300 আল্ট্রা ফোনটি সন্ধ্যা 7টায় (ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4.30টা) লঞ্চ হবে। বলে দি যে ভিভো এক্স300 আল্ট্রা শীঘ্রই ভারত সহ গ্লোবাল বাজারেও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স300 আল্ট্রা ফোনের ইভেন্ট কোম্পানির চীনা ওয়েবসাইট বা Weibo প্ল্যাটফর্ম থেকে দেখা যাবে।
আরও পড়ুন: Telegram Down: ভারতে টেলিগ্রাম করছে না কাজ, মোবাইল অ্যাপ সহ লগইন করতে হচ্ছে সমস্যা
রিপোর্ট অনুযায়ী, চীনা বাজারে ভিভো এক্স300 আল্ট্রা ফোনের 12GB/512GB স্টোরজ মডেলের দাম CNY 8000 (প্রায় 1,09,700 টাকা) থেকে কম হতে পারে। লঞ্চের পর ভিভো এক্স300 আল্ট্রা ফোনের প্রতিযোগিতা Xiaomi 17 Ultra থেকে হতে পারে।
ফিচারের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 2K LTPO AMOLED ডিসপ্লে থাকবে। এক্স300 আল্ট্রা ফোনটি Qualcomm 8 Elite Gen 5 প্রসেসর সহ আসবে যা LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা। ভিভো এক্স300 আল্ট্রা ফোনটি 100W ওয়্যারড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তবে এখন পর্যন্ত কোম্পানি আপকামিং ফোনের ব্যাটারি ক্ষমতা সম্পর্কে কিছু জানায়নি।
লিক অনুযায়ী, ভিভো এক্স300 আল্ট্রা ফোনে 6,600mAh থাকতে পারে। ক্যামেরার সেটআপের কথা বলতে গেলে, এক্স300 আল্ট্রা ফোনের রিয়ারে থাকবে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো মডিউল এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এছাড়াও, এই ফোনে উন্নত কালার সায়েন্স, এডভান্স অডিও সক্ষমতা এবং একটি নতুন হ্যাপটিক ফিডব্যাক মোটর থাকবে।