Vivo X200T With Triple 50MP Zeiss Camera Sale starts in India Price Offers
ভিভো-এর নতুন স্মার্টফোন Vivo X200T এর ভারতে বিক্রি শুরু হয় গেছে। ভিভোর এই ফোনটি ভারতে মিড-ফ্ল্যাগশিপ দামে লঞ্চ করা হয়েছে। ভিভো এক্স200টি ফোনে 50MP এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ভিভো এতে Zeiss লেন্স সাপোর্ট দিয়েছে। লেটেস্ট ভিভো ফোনে রয়েছে MediaTek Dimensity 9400+ চিপসেট এবং 6200mAh ব্যাটারি।
দামের কথা বললে, ভিভো এক্স200টি ফোনের বেস মডেলটি 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 12GB RAM এবং 512GB স্টোরেজ মডেলটি 69,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Samsung Galaxy S26 Ultra ফোনের প্রথম লুক, পোস্টার লিক
অফারে 5000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং 5000 টাকা এক্সচেঞ্জ বোনাসও থাকবে।
ফিচারের কথা বললে, এতে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে।
ক্যামেরার দিক থেকে, ভিভো এক্স200টি ফোনে Zeiss-লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের 50MP প্রাইমারি ক্যামেরা, সাথে রয়েছে 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ভিভো এক্স200টি ফোনটি MediaTek Dimensity 9400+ চিপসেটে কাজ করে। এটি 12GB LPDDR5x আল্ট্রা RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ পেয়ার করা।
আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo V70 এবং Vivo V70 Elite, থাকবে 5000 পর্যন্ত ব্রাইটনেস এবং 6500mAh ব্যাটারি
জল থেকে ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 + IP69 রেটিং থাকবে। পাওয়ার দিতে ভিভো এক্স200টি ফোনে দেওয়া হয়েছে 6200mAh ব্যাটারি এবং 90W ওয়্যারড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। সদ্য লঞ্চ হওয়া ভিভো এক্স200টি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে Origin OS 6 এ চলবে। কোম্পানি জানিয়েছে যে ফোনে পাঁচ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং সাত বছরের সিকিউরিটি আপডেট থাকবে।