Vivo X200 Series Launched in India
Vivo X200 Series এর ফোনের ভারতে বিক্রি শুরু হয়ে গেছে। ভিভো এক্স200 সিরিজের আওতায় দুটি মডেল Vivo X200 এবং Vivo X200 Pro আনা হয়েছে। লেটেস্ট ভিভো স্মার্টফোনটি MediaTek Dimensity 9400 চিপসেটে কাজ করে। মিডিয়াটেক চিপসেট ছাড়া ভিভো এক্স200 সিরিজ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা যা ZEISS লেন্স সাপোর্ট করে। এছাড়া OLED ডিসপ্লে, বড় সিলিকন-কার্বন ব্যাটারি সহ ফাস্ট চার্জিং সাপোর্ট এবং লেটেস্ট Android 15 সফটওয়্যার সহ আসে নতুন ভিভো ফোন।
ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো বর্তমানে Flipkart এবং Amazon সহ ভিভো ই-স্টোর থেকে কেনা যাবে। ভিভো এক্স200 ফোনটি নেচরাল গ্রিন এবং কসমস ব্ল্যাক কালার অপশনে আসে। পাশাপাশি, ভিভো এক্স200 প্রো ফোনটি টাইটেনিয়াম গ্রে এবং কসমস ব্ল্যাক শেডস অপশনে আনা হয়েছে।
আরও পড়ুুন: সবচেয়ে সস্তা 5G ফোন Poco C75 ফোনের আজ প্রথম সেল, 7000 টাকার কমে কেনার সুযোগ
দামের কথা বললে, ভিভো এক্স200 ফোনের দাম ভারতে 65,999 টাকা থেকে শুরু। এই দামে ফোনের বেস মডেল 12GB/256GB মডেল কেনা যাবে। পাশাপাশি, 16GB/512GB মডেলের দাম 71,999 টাকা রাখা হয়েছে।
এছাড়া ভিভো এক্স200 প্রো মডেলেটি 94,999 টাকায় আনা হয়েছে যা 16GB/512GB মডেল কেনা যাবে।
গ্রাহকরা HDFC, SBI এবং ICICI ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
আরও পড়ুুন: OnePlus 13R ফোনের ডিজাইন লিক, তবে লঞ্চের আগেই 5টি তথ্য যা আমাদের কাছে রয়েছে