Vivo X200 FE and Vivo X Fold 5 Price leak before 14 July India Launch
ভিভো ভারতে 14 জুলাই দুটি দুর্দান্ত স্মার্টফোন Vivo X200 FE এবং Vivo X Fold 5 লঞ্চ করতে চলেছে। কোম্পানি নতুন স্মার্টফোনের লঞ্চের ঘোষণা গতকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করেছে। তবে এখন জনপ্রিয় টিপস্টার আপকামিং ভিভো এক্স২০০ এফই এবং ভিভো এক্স ফোল্ড৫ ফোনের দাম লিক করে দিয়েছে।
আপকামিং ভিভো স্মার্টফোন দুটি প্রিমিয়াম এবং মিড রেঞ্জ সেগামেন্টে আনা হবে। দুটি স্মার্টফোন Zeiss লেন্স সহ দুর্দান্ত ফটোগ্রাফির অফার করবে। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স২০০এফই এবং ভিভো এক্স ফোল্ড ৫ ফোনে দাম কত হবে।
আরও পড়ুন: 7550mAh ব্যাটারি সহ Poco 5G ফোনের আজ সেল, 2000 টাকা ছাড়ে কেনার সুযোগ
প্রথমে ভিভো এক্স২০০এফই ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসবে। ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা এবং 16GB+512GB স্টোরেজ ফোনের দাম 59,999 টাকা হতে পারে।
এবার ভিভো প্রিমিয়াম এক্স ফোল্ড ৫ এর দাম 1,49,999 টাকা হবে। দুটি ফোন 14 জুলাই থেকে Flipkart, ভিভো সাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।
ডিসপ্লের কথা বললে এক্স২০০ এফই ফোনটি 6.31-ইঞ্চি AMOLED, 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট দেওয়া। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ 5G সাপোর্ট পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে এতে 6500mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: একধাপে 3000 টাকা সস্তা হল Motorola 5G স্মার্টফোন, এখন 10 হাজার টাকা দামে কেনার সুযোগ