Vivo X200 available for lowest price ever on Flipkart deal
আপনি যদি বেশ কিছুদিন ধরে প্রিমিয়াম ফিচার এবং ফ্ল্যাগশিপ ক্যামেরা ফিচার পেতে চান অথচ বেশি দামের কারণে কিনতে পারছেন না, তবে Vivo X200 5G আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। ভিভো এক্স200 5জি ফোনটি এখন Flipkart সাইটে দেদার ছাড়ে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, ডিভাইসে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে যার পরে ফোনের দাম আরও কমে যাবে। ভিভো এক্স200 5জি ফোনে Zeiss টিউনড ক্যামেরা সেটআপ এবং একটি ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া যা ফোনে অসাধারণ পারফরম্যান্স অফার করে। চলুন, এই অফারটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক…
ভিভো এক্স200 5জি ভারতীয় বাজারে এই দুর্দান্ত স্মার্টফোনটি 65,999 টাকা দামে লঞ্চ করেছিল। তবে এখন আপনি এই ফোনটি Flipkart সাইেট মাত্র 61,999 টাকা কিনতে পারবেন। যার মানে ফোনে সোজা 4000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: 25 মার্চ Samsung ভারতে লঞ্চ করবে দুটি নতুন স্মার্টফোন, প্রকাশ্যে এল ফিচার এবং ডিজাইন
শুধু তাই নয়, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি অতিরিক্ত 3100 টাকা পর্যন্ত ছাড়ও পেতে পারেন। এর ফলে এই স্মার্টফোনের দাম কমে দাঁড়ায় মাত্র 58,899 টাকা।
ফিচারের কথা বললে, ভিভো এক্স200 5জি ফোনে 6.67-ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে। সাথে ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে। ফোনটি 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
এই ডিভাইসে শক্তিশালী Dimensity 9400 চিপসেট অফার করা হয়েছে। তাছাড়া, ফোনে 16GB পর্যন্ত RAM এবং UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ পেয়ার করা, যা 1TB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই হ্যান্ডসেটে IP69 রেটিং দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভোর এই স্মার্টফোনে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে আছে 50MP এর একটি প্রাইমারি ক্যামেরা, 50MP-এর একটি পেরিস্কোপ লেন্স এবং 50MP এর আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনে পাওয়া যাবে 32MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
এছাড়াও, ডিভাইসে পাওয়ার দিতে 5000mAh এর একটি ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।