200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM

ভিভো আজ ভারতে তার V-series এর আওতায় Vivo V70 FE স্মার্টফোন লঞ্চ করেছে। ভিভো ভি70 এফই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে। ভিভো ভি70 এফই ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো 4nm প্রসেসর সহ আসে। আসুন ভিভো ভি70 এফই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Vivo V70 FE স্মার্টফোনের দাম কত এবং সেল তারিখ কবে

দামের কথা বললে, ভিভো ভি70 এফই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলে দাম 37,999 টাকা, 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 40,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 44,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: সেলফি মিরার ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Realme 16 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত

এই ফোনটি দুটি রঙের Northern Lights Purple এবং Monsoon Blue বিকল্পে পাওয়া যাচ্ছে। ভিভো ভি70 এফই ফোনের বিক্রি 9 এপ্রিল থেকে শুরু হবে। তবে আজ থেকেই Amazon, Flipkart, Vivo India-এর নিজস্ব ই-স্টোর এবং বিভিন্ন অফলাইন রিটেইল আউটলেটগুলোতে এর প্রি-অর্ডার শুরু হয় গেছে এই ফোনের।

Vivo V70 FE price

ভিভো ভি70 এফই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ভিভো ভি70 এফই ফোনে 6.83 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 2800×1260 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 1900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ডিভাইসে পাওয়ার দিতে ভিভো ভি70 এফই ফোনে 4nm অক্টা-কোর MediaTek Dimensity 7360-Turbo চিপসেট পাওয়া যাবে। এছাড়া ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 সিটোরেজ পেয়ার করা।

ক্যামেরার স্পেসিফিকেশনের দিক থেকে ভিভো ভি70 এফই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা এই ফোনটিকে বিশেষভাবে বিশেষ করে তোলে। ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সুবিধাও রয়েছে। ডিভাইসেরর দ্বিতীয় ক্যামেরাটি হলো একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফি তোলার জন্য, ফোনের সামনের দিকে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Redmi Note 15 SE স্মার্টফোন, রয়েছে 5800mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা, জানুন দাম কত

হ্যান্ডসেটে আরও বেশ কিছু অনন্য ফিচার রয়েছে, যেমন-AI Magic Weather, AI Magic Landscape এবং AI Four-Season Portrait। তাছাড়া, ফোনে 7000mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এর পাশাপাশি বাইপাস চার্জিং সুবিধাও সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :