Vivo V60 with Zeiss camera and 6500mAh Battery launched in India Price
ভিভো কোম্পানি আধিকারিকভাবে ভারতে V series এর আওতায় Vivo V60 5G লঞ্চ করেছে। এটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া। ভিভো ভি৬০ স্মার্টফোনে 6500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি৬০ ফোনের দাম এবং স্পেসিফিকেশন ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভিভো ভি৬০ ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 36,999 টাকা রাখা হয়েছে। ফোনের 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 38,999 টাকা, 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 40,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 45,999 টাকা দামে কেনা যাবে।
ভিভো ভি৬০ ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বিক্রি করা হবে। কালার হিসেবে এই ফোনটি অসপিসিয়াস গোল্ড, মিস্ট গ্রে এবং মুনলিট ব্লু অপশনে পাওয়া যাবে। ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart, Amazon এবং ভিভোর অফিসিয়াল সাইটে করা যাবে।
আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 24000 টাকা সস্তা হল Sony 4K Ultra HD Smart TV, সীমিত সময়ের জন্য এই অফার
ফিচারের কথা বললে, ভিভো ভি৬০ ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওায় যার রেজোলিউশন 1.5K পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1500 নিট গ্লোবাল ব্রাইটনেস দেওয়া। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে। কোম্পানি 4 Android আপগ্রেড এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে।
প্রসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এই ফোনটি 8GB, 12GB এবং 16GB RAM এবং 128GB, 256GB এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি৬০ ফোনর রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল ZEISS সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো ভি৬০ ফোনে পাওয়া যাবে 6500mAh ব্যাটারি যা 90W চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনটি 5G, ব্লুটুথ 5.4, NFC, GPS এবং IR ব্লাসটর সহ আসে।
আরও পড়ুন: Jio এর ধামাকা, 200 টাকার কম দামে প্রতিদিন 2 জিবি পর্যন্ত ডেটা, সাথে জিও টিভিও বিনামূল্যে