Vivo V50 to launch in india soon check 5 best before
ভিভো কোম্পানি শীঘ্রই তার নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আমরা কথা বলছি Vivo V50 ফোনের। ভিভো ভি50 ফোনের ডিজাইন প্রথমবার লিক হয়েছে। লঞ্চের আগেই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হচ্ছে। সম্প্রতি ভিভো ভি50 ফোনটি একটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছিল। এখান থেকে আপকামিং ভিভো ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।
এখন একজন জনপ্রিয় টিপস্টার ফোনের প্রমোশনাল ইমেজ পোস্টার শেয়ার করেছে। এখানে ফোনের প্রথম লুক প্রকাশ হয়েছে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত ফোনের বিষয় কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়েনি। আসুন জেনে নেওয়া যাক কেমন হবে ভিভো ভি50 5জি ফোনের ডিজাইন।
ভিভো ভি50 ফোনের ছবি যোগেশ বরার X (টুইটার) এ শেয়ার করেছে। টিপস্টার অনুযায়ী ফোনের স্ক্রিন Vivo X200 Pro স্মার্টফোনের মতোই হবে। যার মানে এই মোবাইল ফোনে পঞ্চ হোল স্টাইল সহ কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি করা।
শেয়ার ছবিতে ভিভো ভি50 ফোনটি রোজ রেড কালার অপশনে দেখা গেছে। তবে ডিজাইনের সবচেয়ে বড় বিশেষ জিনিষ হল যে এটি স্লিম বডি সহ আসবে। টিপস্টারের দাবি যে এটি 6000mAh এর বড় ব্যাটারি সহ সেগামেন্টের সবচেয়ে পাতলা ফোন হতে পারে।
ছবিতে ভিভো ভি50 ফোনের রিয়ার প্যানেল দেখানো হয়েছে। এখানে একটি সার্কুলার ক্যামেরা মডিউল সহ একটি পিল শেপের মতো ওঠানো। এতে দুটি ইমেজ সেন্সর দেওয়া। ক্যামেরা লেন্সের জন্য একটি LED রিং লাইট এবং Zeiss ব্র্যান্ড দেওয়া।
চীনা ব্র্যান্ড এর আপকামিং স্মার্টফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট হতে পারে। ভিভো তার মিড-রেঞ্জ ভি-সিরিজ স্মার্টফোনের সাথে ফটোগ্রাফিতে ফোকস করে। টিপস্টারের দাবি যে আপকামিং ভিভো ভি50 ফোনে 50MP সেলফি শুটার দেওয়া যেতে পারে।
এনসিসি সার্টিফিকেশনের আগেই এটি নিশ্চিত হয় গেছে যে ফোনটি 12GB+256GB এবং 12+512GB স্টোরেজ অপশন এবং 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ আসবে।