Vivo V40 Series launch date confirmed in India on 7th August 2027
Vivo ভারতের বাজারে তার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির নতুন ডিভাইসগুলি হবে Vivo V40 এবং Vivo V40 Pro ফোন। আজ 7 অগাস্ট দুপুর 12টায় এই দুটি ফোন ভারতে লঞ্চ হবে। ভিভো ভি40 সিরিজের ফিচারের কথা বললে, এতে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকবে। আপকামিং ভিভো ভি40 সিরিজের দাম 30000 থেকে 35000 টাকার মাঝে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক নতুন স্মার্টফোনগুলি কী বিশেষ নিয়ে আসবে।
ভিভো ভি40 ফোনটি 35,000 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ হতে পারে। পাশাপাশি,ভিভো ভি40 প্রো ফোনের দাম 40,000 টাকার বেশি হতে পারে। মনে করিয়ে দি যে ভিভো ভি30 ফোনের দাম 33,999 টাকা থেকে শুরু হত। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ পাওয়া যেত।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Nothing Phone 2a Plus এর আজ প্রথম সেল, 2000 টাকা সস্তায় কেনার সুযোগ
সবার প্রথম ফিচারের কথা বললে, আপকামিং ভিভো স্মার্টফোনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। কোম্পানি Flipkart এর মাধ্যমে আপকামিং ভিভো ফোনের ক্যামেরা ডিটেল শেয়ার করে দিয়েছে। ভিভো ভি40 প্রো ফোনের রিয়ারে 50MP+50MP+50MP তিনটি সেন্সর দেওয়া হবে। সেলফি তোলার জন্য ফোনে 50MP ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ডিপস্লের কথা বললে, এতে 6.78-ইঞ্চি 1.5K সহ 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে থাকবে।
প্রসেসর হিসেবে ভিভো ভি40 ফোনে Snapdragon 7 Gen 3 এবং ভিভো 40 প্রো ফোনে MediaTek Dimensity 9200+ থাকতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে দুটি ফোনের ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এর সাথে ভিভো ভি40 ফোনে 50MP+50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ভিভো ভি40 প্রো ফোনে 50MP মেইন সহ 50MP টলিফটো এবং 50MP আল্ট্রো ওয়াইড সেন্সর দেওয়া হবে।
পাওয়ার দিতে ভিভো ভি40 ফোনে 5000mAh ব্যাটারি থাকবে এবং ভিভো ভি40 প্রো ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হবে। দুটি ফোনেই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।