Vivo সংস্থা তার নতুন স্মার্টফোন Vivo V20 Pro 5G ভারতে লঞ্চ করেছে। সংস্থার এই ফোন Vivo V20 এবং Vivo V20 SE-র আপডেটেড সংস্করণ। Vivo V20 Pro 5G ফোনের ফিচার সম্পর্কে যদি বলি তবে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 765G SoC প্রসেসর। এছাড়া Vivo V20 Pro 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সপোর্ট দেওয়া হয়েছে। বলে দি যে এই ফোনটি চলতি বছর সেপ্টেম্বরে Vivo V20 এর সাথে থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছিল।
ভারতে Vivo V20 Pro 5G স্মার্টফোনের দাম 29,990 টাকা রাখা হয়েছে। এই দামে গ্রাহকরা পাবেন 8GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট। Vivo V20 Pro 5G ফোনটি Amazon, Flipkart, Vivo India e-store, Paytm Mall, Tata Cliq, এবং Bajaj Finserv EMI থেকে কেনা যাবে।
এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা পাবেন 2500 টাকা অবধি ছাড়। পাশাপাশি আপনি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে কিনে থাকেন তবে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 2000 টাকার ছাড়। এছাড়াও রয়েছে ফোনের উপর দারুন কিছু অফার।
Vivo-র নতুন এই স্মার্টফোনে একটি 6.44 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেলস। এই ডিসপ্লে-তে যেমন ওয়াইড নচ দেওয়া হয়েছে তেমনই আবার এটি AMOLED ডিসপ্লে। চিপসেট হিসেবে Vivo V20 Pro 5G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 765G SoC প্রসেসর দেওয়া হয়েছে, যা 8GB র্যাম-এর সঙ্গে থাকছে। ফোনটির ইন্টারন্যাল স্টোরেজ 128GB। নতুন এই ফোনে ডুয়াল সিম সুবিধা উপলব্ধ। এই ফোনে Android 10 নির্ভরশীল FunTouch OS 11 সফ্টওয়্যার দেওয়া হয়েছে।
Vivo V20 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 64MP। এতে স্যামসাং ISOCELL GW1 সেন্সর দেওয়া হয়েছে এবং এর অ্যাপার্চার f/1.89। এছাড়াও রয়েছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপার্চার f/2.2) এবং একটি 2MP মনোক্রোম সেন্সর (অ্যাপার্চার f/2.4)। ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপের এই ফোনের প্রাইমারি সেন্সর 44MP-র। এই সেলফি ক্যামেরায় রয়েছে একটি অটোফোকাস লেন্স, যার অ্যাপার্চার f/2.0। এছাড়াও রয়েছে 8MP-র একটি সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপার্চার f/2.28। এই লেন্সের আবার ফিল্ড অফ ভিউ (FoV) 105 ডিগ্রির।
এই ফোনে একটি 4000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফ্ল্যাশচার্জ-সহ ফাস্ট চার্জিং সাপোর্ট করতে সক্ষম। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে 5G, 4G LTE, Bluetooth v5.1, dual-band Wi-Fi, GPS/ A-GPS/ NavIC, এবং একটি USB Type-C পোর্ট। Vivo V20 Pro 5G স্মার্টফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।