Vivo T5x 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ তারিখের ঘোষণা, 7200mAh ব্যাটারি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কেমন হবে জানুন

ভিভো ইন্ডিয়া তার আপকামিং স্মার্টফোন Vivo T5x 5G এর ভারতীয় লঞ্চের তারিখের ঘোষণা করে দিয়েছে। আপকামিং ভিভো টি5এক্স ফোনটি আগামীকাল 17 মার্চ ভারতে চালু করা হবে। বলা হচ্ছে যে নতুন ভিভো টি5এক্স ফোনটি কোম্পানির পুরনো Vivo T4x এর আপগ্রেডেড ভার্সন হবে। ডিভাইসে মিডিয়াটেক প্রসেসর থাকবে। লঞ্চের আগেই কোম্পানি নিশ্চিত করে দিয়েছে যে আগামী ভিভো টি5এক্স দুটি কালার Star Silver এবং Cyber Green অপশনে আসবে।

নতুন ভিভো টি5এক্স স্মার্টফোন Flipkart এর সাথে দেশের অফলাইন রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে। ই-কমার্স সাইটে নতুন ভিভো টি5এক্স ফোনের একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখান থেকে আমরা এই আপকামিং ডিভাইসের একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। আসুন এই নতুন 5G ফোনে কী কী বিশেষ থাকবে।

আরও পড়ুন: 55 ইঞ্চির QLED Smart TV হয় গেল সস্তা, 75 হাজার টাকার বিশাল ছাড়ের কেনার সুযোগ

Vivo T5x 5G স্মার্টফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ভিভো জানিয়েছে যে এই স্মার্টফোন তার সেগামেন্টের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হবে যেখানে MediaTek Dimensity 7400 চিপসেট থাকবে। শুধু তাই নয়, টি5এক্স 5জি ফোনে 7200mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি নিয়ে কোম্পানি দাবি করেছে যে এটি সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি অফার করবে।

খবর অনুযায়ী, নতুন ভিভো টি5এক্স ফোনের ব্যাটারি ঘনঘন রিচার্জ করার প্রয়োজন ছাড়াই দীর্ঘ সময় ধরে স্ট্রিমিং, গেমিং এবং ব্রাউজিং করা যাবে। সাথে এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে।

ডিভাইসে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে। ভিভো এর আগে জানিয়েছিল যে, AnTuTu বেঞ্চমার্কে এই ডিভাইসটি 10 লক্ষেরও বেশি স্কোর করেছে। সাথে ডিভাইসে লেটেস্ট লেটেস্ট Android 16 ভিত্তিক OriginOS 6 থাকতে পারে।

আরও পড়ুন: Instagram এ আর গোপন থাকবে না আপনার চ্যাট, 8 মে থেকে বন্ধ হচ্ছে এই সিকিউরিটি ফিচার

ভারতে ভিভো টি5এক্স 5জি ফোনের দাম কত হতে পারে?

দামের কথা বললে, একটি টিজার পোস্ট থেকে জানা গেছে যে এই ডিভাইসটি 23,000 টাকার কম দামে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :