20 হাজার টাকার কম দামে Vivo লঞ্চ করল বাজেট 5G স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি এবং 256G পর্যন্ত স্টোরেজ
ভিভো কোম্পানি ভারতীয় বাজারে তার আরেকটি সস্তা 5G ফোন Vivo T5 Lite লঞ্চ করে দিয়েছে। ভিভো টি5 লাইট ফোনটি 20 হাজার টাকার শুরুর দামে বাজারে আনা হয়েছে। 6500mAh ব্যাটারি, মিলিট্রি গ্রেড ডিজাইন এবং IP65 রেটিং মতো ফিচার রয়েছে ভিভো টি5 লাইট ফোনে। এছাড়া কোম্পানির দাবি যে এটি 2026 সালের এই সেগামেন্টের সবচেয়ে বেশি ব্রাইটনেস সহ আসা স্মার্টফোন। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক ভিভো টি5 লাইট 5জি ফোনের দাম,স্পেসিফিকেশন এবং সেল তারিখ সহ অফার কী।
Surveyভিভো টি5 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে প্যানেলটি TUV Rheinland সার্টিফিকেশন সহ আসে।পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটি 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ সহ পেয়ার করা। ফোনটি Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে যা AI Creation, AI Caption এবং Private Space-এর মতো ফিচার অফার করে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ Vivo আজ লঞ্চ করবে সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার
ফটোগ্রাফির জন্য ভিভো টি5 লাইট 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসে AI ক্যামেরা ফিচার, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং অন্যান্য ক্যামেরা মোডও দেওয়া।
ব্যাটারির ক্ষেত্রে, ভিভো টি5 লাইট 5জি ফোনে 6500mAh এর ব্যাটারি রয়েছে যা 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। কোম্পানির দাবি, ব্যাটারিটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
এছাড়া ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP65 রেটিং, SGS এবং মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি, ব্লুটুথ 5.4, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, এফএম রেডিও, OTG সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং অন্যান্য কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
ভারতে Vivo T5 Lite 5G ফোনের দাম কত
Ready to make the switch? Now’s the time.
— vivo India (@Vivo_India) July 16, 2026
The vivo T5 Lite 44W goes on sale from 22nd July 2026.#vivoT5Lite #GetSetTurbo pic.twitter.com/lEQiTqC5V7
দামের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া এই ফোনে আরও দুটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে। ভিভো টি5 লাইট 5জি ফোনের বিক্রি 22 জুলাই দুপুর 12টায় শুরু হবে। অফারের আওতায় ফোনটি 18,499 টাকার শুরুর দামে কেনা যাবে। তবে বলে দি যে এই অফারটি শুধুমাত্র 1 দিনের থাকবে।
- 6GB RAM+128GB = 21,999 টাকা
- 6GB RAM+256GB = 24,999 টাকা
তবে সেল অফার হিসেবে ভিভো টি5 লাইট 5জি ফোনে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এতে HDFC, SBI, Axis ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্ট 1500 টাকা ছাড় পাওয়া যাবে। তবে Flipkart Axis ক্রেডিট কার্ড পেমেন্ট গ্রাহকরা পাবেন 2675 টাকা। ফোনটি Wave Blue এবং Twilight Shadow কালার অপশনে কেনা যাবে। ভিভো টি5 লাইট ফোনটি Flipkart, ভিভো সাইট এবং কিছু অফলাইন রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile