Vivo T4 Lite 5G Phone price under Rs 10000 Sale today on Flipkart
ভারতীয় বাজারে সম্প্রতি Vivo T4 Lite 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। আজ 2 জুলাই থেকে ভিভো টি৪ লাইট ৫জি ফোনটি সেল করা হবে। সেল চলাকালীন ভিভো টি৪ লাইট ৫জি ফোনে দুর্দান্ত অফার পাওয়া যাবে। ভিভো টি৪ লাইট ফোনটি 10 হাজার টাকার কম দামে আসে যা 6000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ফিচার অফার করে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৪ আল্ট্রা ফোনে দাম, স্পেসিফিকেশন এবং অফার কী।
দামের কথা বললে, ভিভো টি৪ লাইট ৫জি ফোনের বেস 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 9999 টাকা রাখা হয়েছে। ফোনের 6GB RAM+256GB স্টোরেজ মডেলটি 12,999 টাকায় কেনা যাবে। ফোনটি প্রিজম ব্লু এবং টাইটেনিয়াম গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।
Flipkart সাইটে ভিভো টি৪ লাইট ৫জি ফোনের বিক্রি দুপুর 12টা থেকে শুরু হবে। অফারে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া HDFC বা SBI কার্ড পেমেন্টে গ্রাহকরা 500 টাকার ছাড় পাবেন। যার পরে এই ফোনটি মাত্র 9499 টাকায় কেনা যাবে।
ফিচারের কথা বললে, ভিভো টি৪ লাইট ৫জি ফোনে রয়েছে 6.74-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে দেওয়া। এটি 1600×720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 দেওয়া। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি৪ লাইট ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল থেপথ ক্যামেরা দেওয়া। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ভিভো টি৪ লাইট ৫জি ফোনে 6000mAh ব্যাটারি থাকছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: OMG! 16000 টাকা দামে বিক্রি হচ্ছে দীর্ঘ 6000mAh ব্যাটারি সহ জনপ্রিয় Samsung Galaxy 5G স্মার্টফোন