Vivo T4 5G to launch with Snapdragon 7s Gen 3 chipset specs leak
Vivo T4 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি গত মার্চ মাসেই এটি টিজ করে জানিয়েছিল যে এপ্রিল মাসে এটি লঞ্চ হবে। তবে এখন পর্যন্ত কোম্পানি ভিভো টি4 ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। এছাড়া আপকামিং ফোনের স্পেসিফিকেশনও অফিসিয়ালি কিছু আসেনি। কিন্তু সম্প্রতি একটি লিক থেকে ভিভো টি4 ফোনের প্রসেসর সহ একাধিক স্পেসিফিকেশন লিক থেকে জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।
মায় স্মার্ট প্রাইস তার একটি রিপোর্টে দাবি করেছে যে এই আপকামিং ভিভো টি4 5জি ফোনটি কোয়ালকম এর Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসরে লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী মোবাইল চিপসেটটি 820 হাজারের বেশ AnTuTu বেঞ্চমার্ক স্কোর করতে পারে।
আরও পড়ুন: সোজা 8000 টাকা সস্তা হল 12GB RAM এবং 32MP সেলফি ক্যামেরা সহ Realme প্রিমিয়াম স্মার্টফোন
আপকামিং ভিভো টি4 5জি ফোনে কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এটির লোকল পিক ব্রাইটনেস 5000 নিট পর্যন্ত হবে। যদি এমনটি হয় তবে এই সেগামেন্টে সবচেয়ে ব্রাইট স্ক্রিন হতে পারে। খবর অনুযায়ী, এই ফোনটি 6.67-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ আসবে।
ব্যাটারির ক্ষেত্রে পাওয়ার দিতে ভিভো টি4 5জি ফোনে শক্তিশালী 7300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এত বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া যেতে পারে।
ফটোগ্রাফির জন্য এই আপকামিং ভিভো 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। লিক অনুযায়ী ফোনের রিয়ারে 50MP Sony IMX882 OIS সেন্সর দেওয়া যেতে পারে, যা 2MP সেকেন্ডারি লেন্স সহ পেয়ার করা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ভিভো টি4 5জি ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: স্টাইলিশ লুক, প্রিমিয়াম ডিজাইন সহ আসছে CMF Phone 2 Pro, ভারতে এই দিন হবে লঞ্চ