Vivo T3 Pro 5G Phone price drops Rs 5500 on Amazon deal today
আপনি যদি মিড রেঞ্জ দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart সাইটে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। Vivo T3 Pro ফোনটি ফ্লিপকার্ট সাইটে দুর্দান্ত অফারের সাথে কেনা যাবে। ভিভো টি3 প্রো ফোনে পাওয়া অফারের পর ফোনের দাম কমে যাবে।
বলে দি যে ফোনটি গত বছর অগাস্ট মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি ভিভো টি2 প্রো ফোনের সাক্সেসার হিসেবে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি3 প্রো ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
আরও পড়ুন: মাত্র 6699 টাকা লঞ্চ হল সস্তা স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 6GB RAM
ভিভো টি3 প্রো ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 22,999 টাকায় লিস্ট করা। যা আগে 24,999 টাকা ছিল। যার মানে এই ফোনে সোজা 2000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
এই ফোনটি অতিরিক্ত 1500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে কেনা যাবে। যার পরে ভিভো ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।
শুধু তাই নয়, ভিভো টি3 প্রো ফোনটি এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে। গ্রাহকরা তার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, ভিভো টি3 প্রো ফোনে 6.77-ইঞ্চির কার্ভড FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা পিক ব্রাইটনেস 4500 নিটস এবং রিফ্রেশ রেট 120Hz সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেক্রে ফোনে কোয়ালকম এর Snapdragon 7 Gen 3 প্রসেসর রয়েছে। এটি 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। এছাড়া জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP64 এর রেটিং দেওয়া ফোনে।
আরও পড়ুন: iQOO এর ধামাকা! 30 হাজার টাকার কম দামে আনছে 6400mAh ব্যাটারি স্মার্টফোন, জানুন আর কী ফিচার থাকবে