Vivo T3 5G VS Realme Narzo 70 Pro
Vivo শীঘ্রই ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ঘোষনা করেছে যে Vivo T3 5G স্মার্টফোন 21 মার্চ ভারতে এন্ট্রি করবে। আপকামিং ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। লেটেস্ট ফোনটি এই মাসে বাজারে আসা মিড-রেঞ্জ প্রাইসে Nothing Phone 2a, Realme 12, Realme 12+ 5G, iQOO Z9 5G ফোনের সাথে প্রতিযোগিতা করবে।
ভিভো কোম্পানির মতে, ভিভো টি৩ ৫জি ফোনে MediaTek Dimensity 7200 চিপসেট দেওয়া হয়েছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
টিপস্টার অভিষেক যাদরের লিক অনুযায়ী, আপকামিং ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ফুল HD+OLED ডিসপ্লে সহ আসতে পারে।
স্মার্টফোনটি MediaTek 7200 SoC প্রসেসরে চলতে পারে। এটি গ্রাফিক্সের জন্য Arm Mali G610 GPU এর সাতে পেয়ার করা হবে।
ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ আসতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে, স্মার্টফোনে একটি ডুয়াল ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এতে Sony OIS Anti-Shake ক্যামেরা দেওয়া হবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2MP সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও অফার করা যেতে পারে।
পাওয়ার দিতে ভিভো টি৩ ফোনে 5000mAh ব্যাটারি থাকবে, যা 44W ফাস্ট চার্জি সাপোর্ট করতে পারে। কানেক্টিভিটির ফোনে 8 5G ব্যান্ড, ব্লুটুথ ভার্সন 5.3, WiFi 6, বোর্ডে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ মতো ফিচার থাকতে পারে।
T3 ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল এবং ধুলো থেকে বাচাঁতে একটি IP54 রেটিংও থাকতে পারে।
আপকামিং ভিভো ফোনটি 20,999 টাকার শুরুর দামে আসতে পারে। এই দামে ফোনের 8GB RAM/128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে বলে দি যে এই দামটি লিক খরব থেকে জানা গিয়েছে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ সস্তা OPPO Phone হল ব্যাপক সস্তা! দেখে নিন আপনার বাজেটে কী হবে?