4 জানুয়ারি VIVO S1 PRO লঞ্চ হবে

Updated on 30-Dec-2019
HIGHLIGHTS

অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে

টুইটারের মাধ্যমে জানা গেছে

চিনা স্মার্টফোন কোম্পানি ভিভো টুইটারের মাধ্যমে জানিয়েছে যে 4 জানুয়ারি কোম্পানি ভারতে তাদের Vivo S1 Pro ফোন লঞ্চ করবে। আর অ্যামাজন ইন্ডিয়াতে মাইক্রোসাইটের বিষয়ে জানিয়েছে যে তা তাড়াতাড়ি Vivo S1 Pro ফোনটি ডিভাইসের ই কমার্স সাইটে বিক্রি করা হবে।

Vivo S1 Pro ফোনটি ফিলিপিন্সে এই বছরের প্রথমে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসের ওপরে একটি ওয়াটার ড্রপ নচ আছে আর এই ফোনের ব্যাকে ডায়মন্ড শেপ কোয়াড ক্যামেরা আছে। ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ফোনের লিক থেকে ফোনের দাম Rs 20,990আর MRP  Rs 19,990  দাম হবে বলে মনে হয়।

আমরা যদি Vivo S1 Pro ফোনের স্পেক্স দেখি তবে এই ফোনে সুপার AMOLED  ডিসপ্লে আছে যার রেজিলিউশান FHD+ । আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 675 SoC। আর এই ফোনে আপনারা অ্যাড্রিনো 612GPU পাবেন।

এই ডিভাইসে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট আছে যার মাধ্যমে স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে এই ফোনে আপনারা রেয়ার ক্যামেরাতে 48+8+5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে 32MP র ক্যামেরা পাবেন।

Vivo S1 Pro ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে আর এই ফোনে আছে VolTE 4G। ফোনে আছে একটি 3,7000mAh য়ের ব্যাটারি যা 22.5 W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এই ফোনে অ্যান্ড্রেয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 থাকবে।

Connect On :