অবশেষে ভারতে এল ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত ফোন VIVO S1

HIGHLIGHTS

ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা

ফোনটিতে আছে রিভার্স চার্জ

অবশেষে ভারতে এল ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত ফোন VIVO S1

অবশেষে দীর্ঘ সময়ের প্রতীক্ষার পড়ে ভারতে ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo S1 লঞ্চ করেছে। আর এই ফোনটি এর আগে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছে আর এবার এই ফোনটি ভারতেও এসে গেল। ফোনটির বৈশিষ্ট্য এর ট্রিপেল রেয়ার ক্যামেরা আর 32MP র ফ্রন্ট ক্যামেরা আর ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VIVO S1 ফোনটির স্পেসিফিকেশান

Vivo S1 ফোনে আপনারা 6.38 ইঞ্চিএ ডিসপ্লে পাবেন আর এটি একটি 1080×2340 পিক্সাল রেজিলিউশানের। এটি একটি AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ওয়াটার ড্রপ নচ পাবেন। আর এই ফোনটিতে এর সঙ্গে আপনারা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটির গেমিং পার্ফর্মেন্স ভাল করার জন্য এতে আল্ট্রা গেম মোড দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা এর সঙ্গে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9।

আমরা যদি এই ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে আপনারা এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনটিতে আছে 16MP র মেন ক্যামেরা যা f/1.78 অ্যাপার্চারের আর এই ফোনের 8MP র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স f/2.2 অ্যাপার্চারের আর এই ফোনের তৃতীয় 2MP র ক্যামেরাটিতে আপনারা f/2.4 অ্যাপার্চার পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা যা AI লেন্স যুক্ত।

ফোনে একটি 45000mAH য়ের 18W ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি দুটি রঙে এসেছে।

Vivo S1 য়ের দাম

Vivo S1 ফোনটিতে আপনারা 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 17,990 টাকায়, 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 18,990 টাকায় আর 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্ট 8 আগস্ট থেকে কেনা যাবে আর ফোনের বাকি ভেরিয়েন্টও তাড়াতাড়ি এসে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo